৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৫:১৪ এএম BDST banglanew24
27 Jan 2013   01:59:53 PM   Sunday BdST
E-mail this

কক্সবাজারে বসছে ই-গভর্ন্যান্স সম্মেলন


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কক্সবাজারে বসছে ই-গভর্ন্যান্স সম্মেলন

কক্সবাজার থেকে: পর্যটন নগরী কক্সবাজারে রোববার শুরু হচ্ছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অপারেটরস গ্রুপের (সেনগ) ৯দিন ব্যাপী ২১তম সম্মেলন। আগামি ৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এ আয়োজন। এরইমধ্যে সম্মেলনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আগের ২০তম সেনগ সম্মেলন অনুষ্ঠিত হয় পাকিস্তানের করাচিতে।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিলের (আইবিপিসি) সহযোগিতায় আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বাংলাদেশ সেনগ সম্মেলনের চতুর্থবারের মত আয়োজক।

এতে ইন্টারনেট গভর্ন্যান্স বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন এশিয়া প্যাসেফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের (এপনিক) ডিরেক্টর জেনারেল পল উইলসন।

এপনিক থেকে সম্মেলনে আরও বক্তব্য রাখবেন প্রতিষ্ঠানটির পরিচালক (লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট) ড. পিলিপ স্মিথ, সিনিয়র কমিউনিটি এনগেজমেন্ট স্পেশালিস্ট শ্রীনিবাস চিন্দি।
আইপিভি(৬) বিষয়ক ওয়ার্কশপ পরিচালনা করবেন এপনিকের  টেকনিক্যাল ট্রেনিং অফিসার নুরুল ইসলাম রোমান।

বিকেলে ‘ইন্টারনেট গভর্ন্যান্স: হোয়াই অপারেটর শুড কেয়ার’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিশ্বের শীর্ষ আইসিটি প্রতিষ্ঠানের থেকে ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।

আইএসপিএবি সহ-সভাপতি সুমন আহমেদ সাবির সম্মেলন সম্পর্কে বাংলানিউজকে বলেন, যানজটমুক্ত শহর কক্সবাজারে সেনগের ১০ বর্ষপূর্তি অনুষ্ঠান হচ্ছে। এটা দেশের জন্য গৌরবের। সম্মেলনকে কেন্দ্র করে সারাবিশ্বের তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বেশ কিছু নীতিনির্ধারণী ব্যক্তি এরই মধ্যে কক্সবাজারে এসেছেন। এটি বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।

এবারের আয়োজন তিনটি পর্বে বিভক্ত। এর মধ্যে আছে সম্মেলন, কর্মশালা এবং প্রশিক্ষণ। সম্মেলনে উপস্থিত থাকবেন বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান সুনীল কান্তি বোস, আইএসপিএবি সভাপতি আক্তারুজ্জামান মঞ্জু, সহ-সভাপতি সুমন আহমেদ সাবির ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তারা। কর্মশালা পরিচালনা করবেন এপনিক, সিসকো এবং এনএসআরসি থেকে আসা প্রযুক্তি বিশেষজ্ঞেরা।

এ আয়োজনের ডায়মন্ড স্পন্সর ইন্টারনেট সোসাইটি, জুনিপার নেটওয়ার্কস ও নেটওয়ার্ক স্টার্টআপ রিসোর্স সেন্টার (এনএসআরসি), গোল্ড স্পন্সর এপনিক ও সিসকো, সিলভার স্পন্সর নেটনোড, আইক্যান, গুগল, নভোকম, বিডিকম, ম্যাঙ্গো টেলিসার্ভিসেস, বিডি হাব লিমিটেড, সামিট কমউনিকেশন এবং ব্যান্ডউইথ স্পন্সর ফাইবার অ্যাট হোম

এ বছরের জুলাই-আগস্টের মধ্যে সেনগের পরবর্তী ২২তম সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতের মুম্বাই শহরে।

বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৩
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান