ঢাকা: দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে সংঘাতে জড়িয়ে পড়ার অভিযোগে চট্টগ্রাম ছাত্রলীগের ৪ নেতাকে দল থেকে বহিষ্কার করেছে ছাত্রলীগের কার্যনিবাহী কমিটি।
সংগঠনের সভাপতি এইচ.এম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের যৌথ সিদ্ধান্তের ভিত্তিতে এ বহিস্কার আদেশ দেওয়া হয়েছে বলে ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়।
ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের চট্টগ্রাম জেলা দক্ষিণ শাখার যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন মহি, আ.ন.ম ফরহাদুল ইসলাম, আবু জাহেদ এবং চট্টগ্রামের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাদাবকে দল থেকে বহিস্কার করা হয়।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০১৩
এমইউএম/সম্পাদনা : সুমন পাল, নিউজরুম এডিটর