১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ৯:১৯ পিএম BDST banglanew24
31 Dec 2012   12:37:37 PM   Monday BdST
E-mail this

বিএসএমএমইউ’র আরো দুই বিভাগে বৈকালিক চিকিৎসাসেবা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএসএমএমইউ’র আরো দুই বিভাগে বৈকালিক চিকিৎসাসেবা

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের(বিএসএমএমইউ) সার্জারি ও অর্থোপেডিক সার্জারি বিভাগের বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন চিকিৎসাসেবা শুরু হচ্ছে। ২০১৩ সালের প্রথম দিন মঙ্গলবার থেকে এ সেবা প্রদান শুরু হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার মজুমদার স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

ইতিমধ্যে বিএসএমএমইউ’র ১৭টি বিভাগে এ চিকিৎসাসেবা কার্যক্রম চালু রয়েছে। ১ জানুয়ারি ২০১৩ থেকে নতুন করে জেনারেল সার্জারি ও অর্থোপেডিক সার্জারি বিভাগে এ চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হলে বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন সার্ভিসের আওতাধীন বিভাগের সংখ্যা হবে ১৯টি।

শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিশ্ববিদ্যালয়ের কেবিন ব্লকের ২য় তলা থেকে ২০০ টাকা মূল্যের টিকেট সংগ্রহ করে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রোগীরা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে এ চিকিৎসা সেবা নিতে পারবেন।

এর আগে চালুকৃত বিভাগগুলো হলো, নাক-কান ও গলা বিভাগ, কার্ডিওলজি, মেডিসিন, রিউমাটোলজি (প্রতি মঙ্গল ও বৃহস্পতিবার), এন্ড্রোক্রাইনোলজি (প্রতি মঙ্গলবার), বক্ষব্যাধি (প্রতি শনি ও মঙ্গলবার), ফিজিক্যাল মেডিসিন, অবস অ্যান্ড গাইনি, চক্ষু বিজ্ঞান, গ্যাস্ট্রোএন্টারোলজি, নেফ্রোলজি, ইউরোলজি, শিশু, নিউরোমেডিসিন, চর্ম ও যৌনরোগ, মনোরোগবিদ্যা ও লিভার বিভাগ।

উল্লেখ্য, ২০১১ সালের ১ অক্টোবর মোট ৭টি বিভাগ নিয়ে বৈকালিক স্পেশালাইজড কনসালটেশন চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছিল। ভবিষ্যতে রোগীদের স্বার্থে সকল বিভাগে এই সেবা কার্যক্রম চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১২
এমএন/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান