রাজশাহী: রাজশাহীতে সিল্কের তৈরি পণ্য আমদানিতে নরওয়ের ক্রিশ্চিয়ানস্যান্ড নগরীর প্রতিনিধিদল আগ্রহ দেখিয়েছেন।
রোববার রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের নেতাদের সঙ্গে সাক্ষাতের সময় তারা এ আগ্রহ প্রকাশ করেন।
রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সচিব শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়েছে।
রাজশাহী চেম্বারের সম্মেলন কক্ষে সাক্ষাতের সময়ে নরওয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- ক্রিশ্চিয়ানস্যান্ড নগরীর মেয়র আরভিড গ্রুনডেটজন, লিডার-কনজেন্স সেন্টার লিফ ইমানিউয়েলসেন, ক্রিশ্চিয়ানস্যান্ড-রাজশাহী ফ্রেন্ডশিপ কমিটির সভাপতি দাগ ভিগে ও অ্যারিস্ট-ওদেয়রোয়্যা অ্যানী ক্যাথিরিং সলবাকেন প্রমুখ।
এ সময় রাজশাহী চেম্বারের পক্ষ থেকে চেম্বারের সভাপতি আবু বাক্কার আলী, পরিচালক হারুনুর রশীদ, এম শরীফ, কামাল উদ্দিন, ফয়সাল কবির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
এসএস/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com