৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ৭:০৩ এএম BDST banglanew24
05 Mar 2013   07:37:23 PM   Tuesday BdST
E-mail this

ম্যারিয়ানাকে গোলবন্যায় ভাসানোর স্বপ্ন বাংলাদেশের


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ম্যারিয়ানাকে গোলবন্যায় ভাসানোর স্বপ্ন বাংলাদেশের

ঢাকা: এএফসি চ্যালেঞ্জ কাপের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের শেষ ম্যাচে অখ্যাত নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। অন্তত বাছাইপর্বের সেরা রানার্স-আপ হতে বড় জয়ের লক্ষ্যেই মাঠে নামবে কোচ লোডভিক ডি ক্রুইফের শিষ্যরা।

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড ও বাংলাদেশের ম্যাচটি স্থানীয় সময় দুপুর আড়াইটায় মাঠে গড়াবে।

টুর্নামেন্টের বাছাইপর্বে প্রথমবারের মতো খেলতে আসা নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড প্রথম ম্যাচে স্বাগতিক নেপালের বিপক্ষে ০-৬ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের কাছে হেরেছে ০-৯ গোলে। অপরদিকে বাংলাদেশ প্রথম ম্যাচে ফিলিস্তিনের কাছে ১-০ গোলে হারলেও দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে ২-০ ব্যবধানে। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশটির সঙ্গে কখনো মুখোমুখি হয়নি লাল-সবুজরা। তবে নেপাল ও ফিলিস্তিনের কাছে বড় ব্যবধানে হারায় নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে সহজ জয়েরই আশা করছে বাংলাদেশ।

গ্রুপে টানা দুই ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ফিলিস্তিন। অন্যদিকে নেপাল ও বাংলাদেশ এক ম্যাচ করে জেতায় দুদলের অর্জন ৩ পয়েন্ট করে । তবে স্বাগতিকদের চেয়ে গোল গড়ে এখনো পেছনেই রয়েছে লাল সবুজরা। নেপাল প্রতিপক্ষের জালে ছয়বার বল পাঠানোর বিপরীতে গোল হজম করেছে দুটি। অন্যদিকে বাংলাদেশ দুই গোলের বিপরীতে এক গোল হজম করেছে। শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে নেপাল হারলে বাংলাদেশকে শুধু ম্যারিয়ানার বিপক্ষে জয় পেলেই রানার্স-আপ নিশ্চিত হয়ে যাবে। তবে ফিলিস্তিন নেপালের কাছে হারলেও তখন গোল গড়ের হিসেব সামনে চলে আসবে। চূড়ান্ত পর্বে খেলার জন্য গ্রুপ চ্যাম্পিয়নদের সঙ্গে সেরা দুই রানার্স-আপ বিবেচনায় আসবে। তাই বাংলাদেশের লক্ষ্য বড় জয় নিশ্চিত করা।

এদিকে মঙ্গলবার কাঠমান্ডুর ললিতপুরেরর সামরিক প্রশিক্ষণ সেন্টার মাঠে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয় বাংলাদেশ দল। সকাল ১১টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত অনুশীলন করেন ফুটবলাররা। এ সময় দলের অনুশীলন পরিদর্শন করেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। খেলোয়াড়দের উদ্দেশ্যে বাফুফে সভাপতি বলেন,‘গতকাল (নেপালের বিপক্ষে) দারুণ খেলেছ তোমরা। আমি মনে করি এর মাধ্যমে নতুন অধ্যায়ের সূচনা করলো জাতীয় দল।

অনুশীলন শেষে জাতীয় দলের ডাচ কোচ বলেন,‘নেপালের বিপক্ষে জিতে দল দারুণ উজ্জীবিত। প্রায় ২০ হাজার স্বাগতিক দর্শকদের উপস্থিতে খেলোয়াড়রা সত্যিই অসাধারণ খেলেছেন।’
 
বুধবারের ম্যাচ সম্পর্কে ক্রুইফ বলেন,‘নর্দার্ন ম্যারিয়ানা আইল্যান্ড সহজ প্রতিপক্ষ। নিজেদের স্বাভাবিক খেলা দিয়ে আমরা ম্যাচ জিততে চাই।’

অন্যদিকে নর্দার্ন ম্যারিয়ানার কোচ কো লুয়াম বলেন,‘আমরা জানি বাংলাদেশ খুবই শক্ত প্রতিপক্ষ। আগামীকালের ম্যাচে রক্ষণাত্মক কৌশলে খেলবো। আমাদের প্রত্যাশা ভালো ফলাফল।’

‘ডি’ গ্রুপের পয়েন্ট টেবিল
দল               খেলা    জয়      ড্র        হার      গোল    পয়েন্ট
ফিলিস্তিন         ২        ২        ০        ০        ১০/০   ৬
নেপাল           ২        ১        ০        ১        ৬/২     ৩
বাংলাদেশ        ২        ১        ০        ১        ২/১     ৩
নর্দার্ন মারিঃ       ২        ০        ০        ২        ০/১৫   ০
 
বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, ০৫ মার্চ, ২০১৩
এএইচবি/এফএইচএম/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান