৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:৫৫ পিএম BDST banglanew24
07 Jan 2013   12:38:34 PM   Monday BdST
E-mail this

কারামুক্ত আবু সুফিয়ানকে বিএনপির সংবর্ধনা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
কারামুক্ত আবু সুফিয়ানকে বিএনপির সংবর্ধনা
ছবি : উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: কারামুক্ত নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানকে সংবর্ধনা দিয়েছে মহানগর বিএনপি। সোমবার সকালে নগরীর লালদিঘী মাঠের পশ্চিম পাশে এ সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।

এর আগে সকাল সাড়ে নয়টায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে বের হলে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী তাকে ফুল দিয়ে বরণ করে নেন। এসময় বিএনপির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে নোমান বলেন, ‌`সরকার বিরোধী দলের আন্দোলন দমনে নেতাদের মামলা দিয়ে জেলে পাঠালেও এতে তাদের রাজনৈতিক শক্তি আরো বাড়ছে।`  

তিনি বলেন, ‌‌`সরকার এখন জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না। তাই তারা বিরোধী দলের আন্দোলনকে হামলা-মামলা করে দমিয়ে রাখতে চায়। কিন্তু যতই হামলা-মামলা হচ্ছে নেতা-কর্মীদের মনোবল আরো বেশি বাড়ছে।`

নোমান বলেন, এখন জনগণের দাবি একটা, সেটা হলো, হাসিনা সরকার ক্ষমতা থেকে চলে যাওয়া।

আমীর খসরু বলেন, মহাজোট সরকারের পতন সন্নিকটে। তাই তারা বিরোধী দলকে হামলা-মামলা করে আন্দোলন বন্ধ করতে চাইছে। আবু সুফিয়ান আন্দোলনে সাহসী ভূমিকা রাখার কারণেই তাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, `চট্টগ্রাম থেকেই আন্দোলনের মাধ্যমে সরকার পতন করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরীকে পরাজয়ের মাধ্যমে এ সরকারের পতন শুরু হয়েছে। পলোগ্রাউন্ড মাঠে মহাসমাবেশের মাধ্যমে শুরু হয়েছে আন্দোলন।`

নগর বিএনপি নেতা আবু সুফিয়ানকে গ্রেফতার করে সরকার বিরোধী আন্দোলন আরো জোরদার হয়েছে উল্লেখ করে আমীর খসরু বলেন, `হাসিনা সরকার যে পথ বেছে নিয়েছে তাতে আন্দোলন আরো গতি পেয়েছে।`

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর হরতাল চলাকালে বহাদ্দারহাট এলাকা থেকে নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ। পরে কোতোয়ালী থানার দ্রুত বিচারের একটি মামলায় তাকে আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাকে কারাগারে প্রেরণ করে।

সোমবার সকাল সাড়ে নয়টায় মুক্তি পান আবু সুফিয়ান। এরপরই তাৎক্ষণিকভাকে সংবর্ধনার আয়োজন করা হয়।

সংবর্ধণা সভায় দক্ষিণ জেলা বিএনপির সভাপতি ও সাংসদ জাফরুল ইসলাম, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা.শাহাদাত হোসেন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়:১২ ৩৮ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
এমইউ/টিসি     

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান