ঢাকা: কলম্বো টেস্টের দ্বিতীয় দিন সকালের চেয়েও তৃতীয় দিন সকালটা ভালো কাটলো বাংলাদেশ ক্রিকেট দলের। সোমবার ৫২ রানের ভেতরে বাকি চার উইকেট তুলে নিয়ে শ্রীলঙ্কাকে অল-আউট করে ৩৪৬ রানে। স্বাগতিক দল তাদের প্রথম ইনিংসে লিড পেয়েছে ১০৬ রানের।
বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৪০
শ্রীলঙ্কা: প্রথম ইনিংস- ৩৪৬
আগের দিন ছয় উইকেটে করা ২৯৪ রান নিয়ে খেলতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। দলের স্কোরে ২২ রান যোগ হতে জুটি ভাঙ্গে। কুমার সাঙ্গাকারা ১৩৯ রানে সাজঘরে ফেরেন আবুল হাসানের দ্বিতীয় শিকার হয়ে। দ্বিতীয় দিন শেষে ১২৭ রানে অপরাজিত ছিলেন তিনি। বাকি তিন উইকেট তুলে নিতে বেগ পেতে হয়নি বাংলাদেশি বোলারদের। রঙ্গনা হেরাথকে তিন রানে বোল্ড-আউট করেন সোহাগ গাজী। কুলাসেকারাকেও ব্যক্তিগত ২২ রানে ফেরত পাঠান ডানহাতি এই অফ স্পিনার। শেষ ব্যাটসম্যান হিসেবে এরাঙ্গার উইকেট নিয়েছেন আরেক ডানহাতি অফ-স্পিনার মাহমুদউল্লাহ।
তিন পেসার রবিউল ইসলাম, আবুল হাসান ও রুবেল হোসেন দুটি করে, অফ-স্পিনার সোহাগ গাজী তিনটি এবং মাহমুদউল্লাহ একটি উইকেট নেন।
বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এসএ