৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:৫৬ পিএম BDST banglanew24
04 Jun 2012   05:30:30 PM   Monday BdST
E-mail this

একসঙ্গে নোবেল, পূর্ণিমা ও ইমন


অনন্যা আশরাফ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একসঙ্গে নোবেল, পূর্ণিমা ও ইমন

প্রথমবারের মতো জনপ্রিয় তিন তারকা নোবেল, পূর্ণিমা ও ইমন একসঙ্গে অভিনয় করছেন একটি টেলিফিল্মে। প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা গল্প অবলম্বনের নির্মিতব্য এ টেলিফিল্মের নাম ‘যদি ভালো না লাগে তো দিও না মন’। এটি পরিচালনা করছেন রায়হান খান।

প্রযোজনা সূত্রে জানা গেছে টেলিফিল্মটির শুটিং করা হবে সুইজারল্যান্ডের বিভিন্নস্থানে। আগামী ১১ জুন এ উদ্দেশ্যে সুইজারল্যান্ডে পাড়ি জমাবে পুরো ইউনিট। ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ টেলিফিল্মটির পাশাপাশি সেখানে ফারুক হোসেনের রচনায় আরো একটি টেলিফিল্ম নির্মাণের পরিকল্পনা রয়েছে নির্মাতার। টানা শুটিং শেষে তারা এ মাসেই দেশে ফিরে আসবেন।

এ প্রসঙ্গে পরিচালক রায়হান খান বাংলানিউজকে বলেন, হুমায়ুন স্যারের লেখা গল্প নিয়ে কাজ করছি। সে সঙ্গে গল্পের চরিত্রগুলোতে নিয়েছি জনপ্রিয় তারকাদের। আর দেশের বাইরের বিভিন্ন লোকেশনে শুটিং করবো। সবমিলিয়ে ভালো কিছু উপহার দিতে পারবো দর্শকদের সে আশাই করছি।

ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত এ টেলিফিল্ম দুইটি ঈদ উপলক্ষে প্রচার করা হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়, ১৮২০, জুন ০৩,২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

বিনোদন

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান