৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৭:৩৯ এএম BDST banglanew24
04 Feb 2013   12:37:30 AM   Monday BdST
E-mail this

বিএসসি ডেন্টাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের বিক্ষোভ সমাবেশ সোমবার


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা:  বি.এস.সি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশন সোমবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন।

রোববার দুপুরে জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

এছাড়া, সংবাদ সম্মেলনে তারা ৫ দফা দাবির ঘোষণা দিয়েছেন।

তাদের প্রথম দাবি, বর্তমান সিলেবাসের আলোকে কোর্সটির নাম পরিবর্তন করে ব্যাচেলর অব ডেন্টিস্ট্রি অথবা বি, এস, সি ইন ডেন্টিস্ট্রি করতে হবে।

দ্বিতীয় দাবি, এ কোর্সটিকে বি.এম.ডি.সি কর্তৃক অনুমোদিত করে পাশ করার পর প্র্যাকটিস রেজিস্ট্রেশন দিতে হবে।

তৃতীয় দাবি, সব সরকারি ও স্বায়্ত্তশাসিত হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠানে পদ সৃষ্টি করে এরইমধ্যে যারা পাশ করেছেন তাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে।

চতুর্থ দাবি, সারা দেশে সব বিশ্ববিদ্যালয়ে অভিন্ন নাম ও সিলেবাসে কোর্স পরিচালনা করতে হবে।

পঞ্চম দাবি, ৪ বছর একাডেমিক ও ১ বছর ইন্টার্নশিপ চালু করতে হবে।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বি.এস.সি ইন হেলথ টেকনোলজি (ডেন্টাল) স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ আবুল মানছুর ও সদস্য সচিব আরাফাত হায়দার।

সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চলছে। তারা বলেছেন, আমরা টেকনেশিয়ান, প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে সর্টিফিকেট পাই। এটা সম্পূর্ণ মিথ্যা। আমাদের কোর্সটি ঢাকা বিশ্ববিদ্যালয় চিকিৎসা অনুষদ কর্তৃক পরিচালিত ও বিশ্ববিদ্যালয় কর্তৃক সর্টিফিকেট দেওয়া হয়। এটি কোনো টেকনেশিয়ান কোর্স নয়, সম্পূর্ণরূপে প্র্যাকটিশনার কোর্স।’

সংবাদ সম্মেলনে কয়েকশ’ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
    
বাংলাদেশ সময়: ০০০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৩
এমআইআর/ সম্পাদনা: মীর সানজিদা আলম ও কামরুননাহার, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

স্বাস্থ্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান