৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:২০ এএম BDST banglanew24
30 Jan 2013   12:11:40 PM   Wednesday BdST
E-mail this

টুঙ্গীপাড়ায় শীতার্তদের পাশে বেসিক ব্যাংক


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
টুঙ্গীপাড়ায় শীতার্তদের পাশে বেসিক ব্যাংক
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালীপাড়া উপজেলার শীতার্ত মানুষকে কম্বল ও শীত বস্ত্র দিয়ে পাশে দাঁড়িয়েছে বেসিক ব্যাংক লিমিটেড।

বুধবার সকাল ৯টায় টুঙ্গীপাড়া ভিআইপি রেস্ট হাউজের সামনে ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু এ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন।
 
পরে তিনি শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য টুঙ্গীপাড়া উপজেলায় ৮’শ কম্বল ও ৬’শ শিশুদের শীত বস্ত্র এবং কোটালীপাড়া উপজেলায় ১ হাজার ৫’শ কম্বল ও ৯’শ ৫০ শিশুদের শীত বস্ত্র স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করেন।
 
এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ফজলুস সোবহান, এম মোনায়েম খান, মহা-ব্যবস্থাপক মো. রুহুল আলম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন সরদার, ব্যাংকের টুঙ্গীপাড়া শাখা ব্যবস্থাপক মো. বেলাল হোসেন, পিআরও মো. সেলিম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৩
সম্পাদনা: সোহেলুর রহমান, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান