৬ জ্যৈষ্ঠ ১৪২০, সোমবার মে ২০, ২০১৩ ১২:৪১ এএম BDST banglanew24
30 Apr 2011   02:11:37 AM   Saturday BdST
E-mail this

অবশেষে শেয়ার কেলেংকারির তদন্ত রিপোর্ট প্রকাশ হচ্ছে শনিবার সন্ধ্যা ৬টায়


পবন আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবশেষে শেয়ার কেলেংকারির তদন্ত রিপোর্ট প্রকাশ হচ্ছে শনিবার সন্ধ্যা ৬টায়

ঢাকা: শেয়ারবাজার কেলেংকারির তদন্ত রিপোর্টের সার-সংক্ষেপ আজ শনিবার সন্ধ্যা ৬টায় অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করতে যাচ্ছে সরকার।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ওই রিপোর্ট সংক্ষিপ্ত আকারে প্রকাশ করবেন। অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রোববার সকাল ১১টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে এই রিপোর্ট প্রকাশ করার কথা ছিলো। বিভিন্ন গণমাধ্যমকে আমরা ই-মেইল করে তা জানিয়েও ছিলাম। কিন্তু, মন্ত্রী মহোদয়ের নির্দেশে এখন তা পরিবর্তন করে এগিয়ে আনা হয়েছে।

শাহেদুর রহমান বলেন, সংবাদ সম্মেলন এগিয়ে আনার বিষয়টি অবহিত করতে আগের পাঠানো ই-মেইল সংশোধন করে এখন বিভিন্ন গণমাধ্যমকে পাঠাচ্ছি। তিনি বলেন, সকল মিডিয়ায় এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হবে।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বাংলানিউজকে বলেন, সম্মেলনে তদন্ত রিপোর্ট সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হবে। এজন্য তদন্ত প্রতিবেদনের সার-সংক্ষেপ এরই মধ্যে তৈরি করা হয়েছে।

এছাড়া এ সংবাদ সম্মেলনে এসইসি’র নতুন চেয়ারম্যানের নামও ঘোষণা করা হতে পারে। তবে এসব কিছু নির্ভর করছে সংবাদ সম্মেলনের পরিস্থিতির ওপর। তিনি বলেন, অর্থমন্ত্রী সকল প্রস্তুতি নিয়েই সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, তদন্ত রিপোর্টের সার-সংক্ষেপে অভিযুক্তদের নামসহ প্রতিবেদন প্রকাশ করা হলেও ‘অভিযুক্তদের বিচার প্রক্রিয়ার বিষয়ে কিছু বলা হবে না। অভিযোগ প্রমাণের জন্য আরও গভীর তদন্তের কথা বলা হবে।’

এদিকে সংবাদ সম্মেলনের জন্য পুরো তদন্ত রিপোর্টির ১০০ সিডি তৈরি করা হয়েছে। সংবাদ সম্মেলনে অংশ গ্রহণকারী গণমাধ্যম কর্মীদের একটি করে সিডি দেওয়া হবে।

বাংলাদেশ সময়, রাত ০২০৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান