ঢাকা: পুঁজিবাজারের তালিকাভুক্ত সামিট পাওয়ার লি. কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি.-এর আইপিওর মাধ্যমে বাজার থেকে পুঁজি সংগ্রহের বিষয়ে সম্মতি দিয়েছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, সামিট পূর্বাচল পাওয়ার কোম্পানি লি. বাজারে ৩ কোটি সাধারণ শেয়ার ছেড়ে বাজার থেকে পুঁজি সংগ্রহ করবে। এ কোম্পানির ১০ টাকা ফেস ভ্যালুর শেয়ারের প্রিমিয়াম ধরা হয়েছে ৩৫ টাকা। ফিক্সড প্রাইজ মেথডের মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে পুঁজি সংগ্রহ করবে।
বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এসএনএইচ /সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর