৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৪৪ পিএম BDST banglanew24
04 Mar 2013   03:21:40 PM   Monday BdST
E-mail this

বরগুনায় লোকালয়ে চিত্রল হরিণ


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বরগুনায় লোকালয়ে চিত্রল হরিণ
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: বরগুনা সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের কালাইমুদাফাত গ্রামে সোমবার সকালে চিত্রল প্রজাতির একটি হরিণ ধরা পড়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে বাড়ির পাশে ঘোরাফেরা করতে দেখে হরিণটিকে ধরে ফেলেন স্থানীয় আসমত আলী এবং আব্দুস সালাম মিয়া।

খবর পেয়ে বরগুনা থানা পুলিশ গিয়ে হরিণটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করে।

বরগুনা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বসির আহমেদ বাংলানিউজকে জানান, হরিণটি হয়তো পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকীর সংরক্ষিত বনাঞ্চল থেকে লোকালয়ে চলে এসেছে।

তবে খরস্রোতা বিষখালী নদী পারি দিয়ে প্রায় ১৫ কিলোমিটার দূরের এই গ্রামে হরিণটি কিভাবে এলো তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয়রা।

সুন্দরবন অথবা সংরক্ষিত কোনো বনাঞ্চল থেকে হরিণটি ধরে এনে পাচার করার সময় তা ছুটে গেছে বলেও মনে করছেন অনেকে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৩    
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর
eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জীববৈচিত্র্য

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান