কালিয়াকৈর (গাজীপুর): গার্মেন্টকর্মীকে ধর্ষণের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন থেকে এক ব্যক্তিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ইউনিয়নের হাবিবপুর এলাকা থেকে ফজলুল হক (৪৫) নামের ব্যক্তিকে আটক করা হয়।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক(এসআই) জাহিদ বাংলানিউজকে জানান, ফজলুল হকের বাড়িতে ভাড়া থাকা স্থানীয় এক গার্মেন্টকর্মীকে গত ১০ মে সন্ধ্যা ৭টার সময় তিনি ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া যায়।
এসআই জানান, ধর্ষণের বিষয়টি কাউকে না জানানোর জন্য মেয়েটিকে ভয়তীতি দেখান ফজলুল হক।
কিন্তু ভয়ভীতি উপেক্ষা করে মঙ্গলবার বিকেলে ধর্ষিতা বিষয়টি এলাকাবাসীকে জানান।
এলাকাবাসী এ ঘটনা কালিয়াকৈর থানা পুলিশকে জানায়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ফজুলল হককে আটক করে থানায় নিয়ে যায়।
রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে জানান এসআই জাহিদ।
বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, মে ১৫, ২০১২
মাহবুব হাসান মেহেদী
সম্পাদনা: সাইফুল ইসলাম, কান্ট্রি এডিটর