৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ১০:৩২ পিএম BDST banglanew24
20 May 2012   05:21:15 PM   Sunday BdST
E-mail this

প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা দুর্নীতিগ্রস্ত: খালেদা


মান্নান মারুফ, সাজেদা সুইটি, আশরাফুল ইসলাম ও আল মাসুদ নয়ন
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা দুর্নীতিগ্রস্ত: খালেদা
ছবি: জীবন আমীর /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহানগর নাট্য মঞ্চ (গুলিস্তান) থেকে:  ক্ষমতাসীনরা তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করলে বিএনপি আলোচনায় বসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারপারসন খালেদা জিয়া।

তিনি বলেছেন, ``নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মেনে সুস্পষ্ট ঘোষণা দিতে হবে। এ সরকারের প্রধান কে হবে তাও জানাতে হবে। তারপর আমরা আলোচনায় বসবো।``

রোববার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ১৮ দলীয় জোটের  দিনব্যাপী গণঅনশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন খালেদা জিয়া।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত লিখিত ঘোষণা দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, ``লিখিত ঘোষণা না দিলে জনগণকে নিয়ে আমরা কঠোর আন্দোলনে নামবো।``

বিএনপি প্রধান বলেন, ``তত্ত্বাবধায়ক নামে যদি অ্যালার্জি থাকে, তাহলে অন্য যে নামেই দেন না কেন আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন নয়। প্রেসিডেন্ট দলের লোক, সুতরাং তার অধীনেও নির্বাচন সম্ভব নয়।``

তিনি বলেন, ``তত্ত্বাবধায়কের অধীনেই নির্বাচন দিতে হবে। দিলে দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, গণতন্ত্র ফিরে আসবে, ভোটের অধিকার ফিরে আসবে।``

বিরোধী দলের নেতা-কর্মীদের নামে দেওয়া সাম্প্রতিক মামলার কথা স্মরণ কারয়ে দিয়ে তিনি বলেন, ``বিএনপিতে লোকের অভাব নেই। সরকারের হুমকিতে বিএনপি ভয় পায় না। বরং সরকারই ভয় পেয়ে হুমকি দিচ্ছে। ক্ষমতা ছেড়ে নির্বাচন করতে এ সরকার ভয় পায়।``

সাগর-রুনি প্রসঙ্গে তিনি বলেন, ``তাদের কাছে এমন তথ্য ছিলো যাতে সরকার ভয় পাচ্ছিলো। তাই তাদের হত্যা করা হয়েছে।``

``প্রধানমন্ত্রী ও তার আত্মীয়-স্বজনরা দুর্নীতিতে জড়িত`` বলে মন্তব্য করে তিনি বলেন, ``ভবিষ্যতে আন্তর্জাতিকভাবে হলেও আমরা তাদের আইনের আওতায় আনবো।``

ক্ষমতাসীনদের সমালোচনা করে বিরোধী দলের নেতা আরো বলেন, ``আওয়ামী লীগ যতোদিন  ক্ষমতায় থাকবে ততোদিন দেশ পেছনে যাবে।  দুর্নীতিতে দেশ এখন বেহাল। একটি বিশেষ জেলার লোককে পদোন্নতি দিয়ে বড় বড় পদে বসানো হয়েছে। খুনের সাজাপ্রাপ্ত আসামিকে (তারা) মাফ করে দিয়েছে। আদালতে এখন চেহারা দেখে রায় দেওয়া হয়।``

বিদ্যুৎ সঙ্কট নিয়ে অসন্তোষ প্রকাশ করে খালেদা জিয়া বলেন, ``বিদ্যুতের জন্য প্রচুর ডলার ঢালা হচ্ছে, কিন্তু আমরা বিদ্যুত পাচ্ছি না।``

ইলিয়াস আলীর বাড়িতে মধ্যরাতে গোয়েন্দা দল যাওয়ার সমালোচনা করে তিনি বলেন, ``একজন মহিলা একা থাকেন। রাতে তার বাসায় গিয়ে তাকে হয়রানি করার মানে নেই। এতেই বোঝা যায় সরকারের উদ্দেশ্য ভালো নয়।``

``জনগণের দিকে ক্ষমতাসীনদের দৃষ্টি নেই`` অভিযোগ করে তিনি বলেন, ``এ সরকারের অবস্থা হচ্ছে গ্যাস নাই, বিদ্যুৎ  নাই, পানি নাই, এখন শুধু নাই নাই নাই। কিন্তু যা নাই সে দিকেও সরকারের নজর নাই। সরকারের নজর শুধু খাই খাই খাই। এই নাই নাই নাই আর খাই খাই খাই বন্ধ করতে হবে। এজন্য জনগণকে রাজপথে নামতে হবে।’``

খালেদা জিয়া বলেন, ``সরকারের মাথা খারাপ হয়ে গেছে। কারণ, তারা যখন ক্ষমতায় আসে তখন মানুষকে বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন প্রতিশ্রুতি পালন না করে তারা লুটপাটে ব্যস্ত রয়েছে।``

তিনি বলেন, ``এ সরকার বিএনপি নেতা ইলিয়‍াস আলীকে গুম করেছে। কিছুদিন আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে গুম করেছে। বিএনপির একজন কাউন্সিলর চৌধুরী আলমকে গুম করেছে। এ সরকার এ পর্যন্ত ১২২ জনকে গুম করেছে।``

তিনি বলেন, ``বিএনপি নেতাকর্মীরা গুম, হত্যা, নির্যাতন ও দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব সময় প্রস্তুত।’

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ২০, ২০১২
সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর 
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

রাজনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান