১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ৭:০১ এএম BDST banglanew24
04 Jan 2013   11:07:20 AM   Friday BdST
E-mail this

গত সপ্তাহে ডিএসইতে প্রাধান্য মিউচ্যুয়াল ফান্ডের


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
গত সপ্তাহে ডিএসইতে প্রাধান্য মিউচ্যুয়াল ফান্ডের

ঢাকা: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গত সপ্তাহে (ডিএসই) সূচকের কিছুটা ওঠানামা প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। তবে সপ্তাহের চার কার্যদিবসেই ডিএসইতে দাম বাড়ার তালিকায় প্রাধান্য ছিল মিউচ্যুয়াল ফান্ডের।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে দাম বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে নয়টিই ছিল মিউচ্যুয়াল ফান্ড।
 
সপ্তাহের লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে রিলায়েন্স ওয়ান: ফাস্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। গত সপ্তাহে এ ফান্ডের শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৭১ শতাংশ।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ফান্ডটির শেয়ারের দাম ছিল ৮ দশমিক ৪ টাকা এবং ৩ জানুয়ারি ফান্ডটির শেয়ারের দাম বেড়ে দাঁড়ায় ৯ দশমিক ৩ টাকায়। অর্থাৎ সপ্তাহ ব্যবধানে ফান্ডটির শেয়ারের দাম প্রায় ১ টাকা বেড়ে সাপ্তাহিক দাম বাড়ার শীর্ষে অবস্থান করছে।
 
গত সপ্তাহে ফান্ডটির মোট ১ কোটি ২৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে। যার দৈনিক গড় দাঁড়ায় ৩১ কোটি ২৫০ টাকা।
 
ঢাকা স্টক এক্সচেঞ্জ’র (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা যায়।
 
ডিএসই’র ওয়েবসাইট সূত্রে আরো জানা যায়, ২০১১ সালে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির শেয়ারের ফেসভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০০টি।
 
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ফান্ডটির বাজার মুলধন দাঁড়িয়েছে ৪৮ কোটি ৪০ লাখ টাকা। এছাড়া ফান্ডটির পরিশোধিত মুলধন ৫৫ কোটি টাকা। বাজারে কোম্পানির মোট ৫ কোটি ৫০ লাখ শেয়ার রয়েছে।
 
সাপ্তাহিক দাম বাড়ার ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি হলো- রিলায়েন্স ওয়ান মি. ফান্ড (১০ দশমিক ৭১ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (১০ দশমিক ৩৯ শতাংশ), পপুলার লাইফ ফাস্ট মি. ফান্ড (৯ দশমিক ৮৬ শতাংশ), এনএলআই মি. ফান্ড (৭ দশমিক ৭৮ শতাংশ), পিএইচপি ফাস্ট মি. ফান্ড (৭ দশমিক ৩৫ শতাংশ), ষষ্ঠ আইসিবি মি. ফান্ড (৬ দশমিক ৮৩ শতাংশ), আইসিবি এএমসিএল দ্বিতীয় এনআরবি মি. ফান্ড (৬ দশমিক ৫০ শতাংশ), আইএফআইএল ইসলামিক মি. ফান্ড (৬ দশমিক ৪৫ শতাংশ), আইএফআইসি ফাস্ট মি. ফান্ড (৬ দশমিক ২৫ শতাংশ) এবং আইসিবি এএমসিএল (৬ দশমিক ২৩ শতাংশ)।
 
বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৩
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান