রংপুর: রংপুর মহানগরীর শাপলা চত্বরে চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে পিষু (৩০) নামের এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পিষুর বাড়ি নগরীর মডার্ণ মোড় এলাকায়।
কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলতাফ হোসেন বাংলানিউজকে জানান, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর টার্মিনাল থেকে একটি মিনি বাস শাপলা চত্ত্বর এলাকার দিকে যাচ্ছিলো। অপরদিকে, জামায়াত অফিসের সামনে থেকে পিষু রিকশা চালিয়ে আসছিল। এসময় বাসটিকে সাইট দিতে গিয়ে অন্য একটি রিকশার সঙ্গে ধাক্কা লাগলে পিষু বাসের নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলে পিষুর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: শামীম হোসেন, নিউজরুম এডিটর