৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ১০:৩২ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:08:22 AM   Thursday BdST
E-mail this

সিরাজগঞ্জে মদ্যপ ইউপি চেয়ারম্যানের কাণ্ড


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: থানার নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে অশোভন আচরণ করায় সিরাজগঞ্জের কাজিপুর সদরের ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান বিপ্লবকে আটক করে পুলিশ। পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বুধবার বিকেল সোয়া ৪টার দিকে পুলিশ বিপ্লবকে আটক করে।

এদিকে, বিপ্লবকে থানা থেকে ছাড়িয়ে নিতে তার সমর্থকরা চেষ্টা করলেও কোনো লাভ হয়নি। ইউএনও’র কাছে ক্ষমা চেয়ে রাত ১০টার পর মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।  

চেয়ারম্যানের সমর্থকরা তার মুক্তির দাবিতে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা সদরের মেঘাই বাজারে কাজিপুর-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় তারা ইউএনও’র গাড়ি আটকে বিভিন্ন স্লোগান দেয়। বিক্ষোভকারীদের তোপের মুখে তিনি থানায় আশ্রয় নেন।

রাত পৌঁনে ৯টার দিকে পরিস্থিতি শান্ত হলে পুলিশের সহায়তায় নিজ আবাসস্থলে যান তিনি।

জানা গেছে, মেঘাই ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় দাওয়াত না পাওয়ার অজুহাতে চেয়ারম্যান বিপ্লব মদ্যপ অবস্থায় লোকজন নিয়ে মোবাইলে ও পরে জনসম্মুখে অকথ্য ভাষায় থানার নির্বাহী কর্মকর্তাকে গালিগালাজ করেন।
উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল বলেন, “চেয়ারম্যান বিপ্লবের আচরণে আমরা সবাই হতবাক হয়েছি।”
 
কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, “ইউএনও সাহেবের সঙ্গে অসদাচরণ করায় চেয়ারম্যান বিপ্লবকে থানায় দীর্ঘ ৫ ঘন্টা আটকে রাখা হয়। পরে সে ক্ষমাপ্রার্থী হলে রাজনৈতিক নেতাদের অনুরোধে রাত ১০টার দিকে মুচলেকায় ছেড়ে দেওয়া হয়।”

বাংলাদেশ সময়: ০৩৪২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান