১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ২:৩২ এএম BDST banglanew24
17 Feb 2013   09:53:45 PM   Sunday BdST
E-mail this

বৃষ্টিতে পেছাল সিলেট চিটাগংয়ের খেলা


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বৃষ্টিতে পেছাল সিলেট চিটাগংয়ের খেলা

ঢাকা: বৃষ্টিস্নান শেরেবাংলা স্টেডিয়াম ক্রিকেট খেলার মতো উপযোগী হয়নি সন্ধ্যা ৮টা পর্যন্ত। মাঠের পরিচর্যাও যে খুব ভালো মতো হয়েছে তাও না। সুপার সপার দিয়ে দু’একবার পানি শোষণের চেষ্টাতেই সীমিত ছিলেন মাঠকর্মীরা। বিপিএল গভর্নিং কাউন্সিল থেকে শেষে ঘোষণা দেওয়া হয় খেলাটা হচ্ছে না। একদিন পিছিয়ে সেমিফাইনাল ম্যাচটা হবে সোমবার সন্ধ্যা ৬টা থেকে।

বিপিএল নকআউটের খেলায় কোন রিজার্ভ ডে ছিল না। সোমবারের রেস্ট ডেটাকেই শেষপর্যন্ত বানিয়ে ফেলা হল রিজার্ভ ডে। যাদের মধ্যে সেমিফাইনাল খেলা সেই সিলেট রয়্যালস এবং চিটাগং কিংসের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্তটা নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

যদিও প্লেয়িং কন্ডিশনে উল্লেখ রয়েছে কোন কারণে ২০ ওভারের খেলা  না হলে ওভার সীমিত করা যাবে। নূন্যতম পাঁচ ওভার খেলা হলেও চলবে। সেটাও সম্ভব না হলে এলিমিনেটর বা সুপার ওভারে খেলার নিষ্পত্তি হবে। এলিমিনেটর ওভারে খেলা ‘টাই’ হলে টসের মাধ্যমে ফাইনালের দল নির্বাচন করবেন ম্যাচ অফিসিয়ালরা। একটি বলও যদি মাঠে না গড়ায় তাহলে শুধু টসের মাধ্যমে ফাইনালের দল নির্বাচন করতে পারবে। একটা সমঝোতা হওয়ায় এই পন্থা অবলম্বন করা হয়নি রোববার। আবহাওয়ার প্রতিকূলতার জন্য সোমবারও যদি এক ওভার মাঠে না গড়ায় তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে টসের মাধ্যমে।

দিনভরই বৃষ্টি হয়েছে। দুপুর থেকে পরিমাণে একটু বেশি হলেও সন্ধ্যা সাতটার দিকে থেমে গেছে বৃষ্টি। পাঁচ ওভার খেলা করার জন্য রাত নয়টা পর্যন্ত সুযোগ থাকলেও সেটা করেনি বিসিবি। মাঠের পরিচর্যাই হয়নি খেলা হবে কী করে। সেমিফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা দুই ফিল্ড আম্পায়ার এবং ম্যাচরেফারি মাঠ পরিদর্শন শেষে খেলার জন্য উপযুক্ত নয় বলে রিপোর্ট দেন। সেটার ওপর ভিত্তি করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইসমাইল হায়দার মল্লিক।

খেলা না করার জন্য বৃষ্টিই একমাত্র কারণ নাও হতে পারে। দর্শক শূন্য স্টেডিয়ামে খেলা করতে চায়নি আয়োজক কমিটি। সেজন্য একটা দিন হাতে থাকায় সেটাকেই বিকল্প দিন হিসেবে বেছে নিয়েছে। সংবাদ ব্রিফিংয়ে জানানো হয়, রোববারের টিকিটেই খেলা দেখতে পারবেন দর্শকরা।

এ সম্পর্কে ম্যাচরেফারি রবিবুল হাসান বলছিলেন,‘মাঠের যে অবস্থা আমরা আশান্বিত হতে পরিনি। খেলোয়াড়দের নিরাপত্তা আমাদের কাছে সবার আগে। আমরা মতামত দিয়েছি। বাকি সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।’

সূচি অনুযায়ী ১৯ ফেব্রুয়ারিই ফাইনাল হবে। তবে ওইদিনও বৃষ্টি হলে এবং মাঠ খেলার উপযোগী না থাকলে একদিন পিছিয়ে ২০ ফেব্রুয়ারি হবে ফাইনাল।

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আজকের খেলা

খেলা

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান