ঢাকা: রাজধানীর কাকলীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩০) যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার বাত সাড়ে ১১টায় কাকলী রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতের পারনে থ্রি কোয়াটার প্যান্ট ও কালো হাফ হাতা শার্ট ছিল।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই মোজাম্মেল হক বাংলানিউজকে জানান, রাত সাড়ে ১১টার দিকে নিহত ব্যক্তি রেলক্রসিং পারাপারের সময় একটি ট্রেন তাকে সজোরে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়েন।
এ সময় তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় কিছু লোক ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে রাত ১২টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের লাশ ঢামেকে জরুরি বিভাগের মর্গে রাখা আছে। তবে এখনো নিহতের পরিচয় পাওয়া যায়নি বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৩৩ ঘণ্টা, জুন ১৪, ২০১২
আইএম/সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর