ঢাকা: কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আধাঘণ্টা পর আবার ঢাকায় ফিরে এসেছে।
বিমান সূত্রে জানা গেছে, বিমানের কুয়ালালামপুরের ফ্লাইটটি বুধবার রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এয়ারবাস-৩১০ উড়োজাহাজটি ২০০ জন যাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে আধা ঘণ্টার মধ্যে পুনরায় ফিরে আসতে বাধ্য হয়। যান্ত্রিক ত্রুটির কারণে উড়োজাহাজটি ঢাকায় ফিরে আসে।
বাংলাদেশ সময়: ০২২৯ ঘণ্টা, জুন ১, ২০১২
আইএইচ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর