ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকা, ফুলবাড়িয়া উপজেলা ও পৌর কৃষকদলের নতুন কমিটি গঠিত হয়েছে।
শনিবার রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট আজিজুল হক খান নতুন এ ৩ কমিটির অনুমোদন দেন।
দলীয় সূত্র জানায়, ভালুকা উপজেলা কৃষক দলের ৭৫ সদস্য বিশিষ্ট আহ্বায় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির আহ্বায় করা হয়েছে মো. সিরাজুল ইসলাম ঢালীকে।
ফুলবাড়িয়া উপজেলা কৃষক দলে আব্দুল মান্নান সিদ্দিককে সভাপতি ও গোলাম ফারুককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
একই উপজেলার ৭১ সদস্য বিশিষ্ট পৌর কমিটি অনুমোদন করা হয়েছে। ৭১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি করা হয়েছে মো. মোস্তাফিজুর রহমান মোস্তফাকে।
আর সাধারণ সম্পাদক করা হয়েছে শহিদুল আলমকে।
বাংলাদেশ সময় : ০৫১২ ঘন্টা, জানুয়ারি ০৬, ২০১৩
সম্পাদনা : মাহাবুর আলম সোহাগ, নিউজরুম এডিটর