১০ জ্যৈষ্ঠ ১৪২০, শুক্রবার মে ২৪, ২০১৩ ১২:৩০ এএম BDST banglanew24
12 Jun 2012   12:42:42 PM   Tuesday BdST
E-mail this

মিয়ানমারে দাঙ্গায় হিলারির উদ্বেগ


ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মিয়ানমারে দাঙ্গায় হিলারির উদ্বেগ

ঢাকা: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন মিয়ানমারে রোহিঙ্গা ও রাখাইনদের মধ্যে চলমান দাঙ্গার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এ ধরনের অস্থিতিশীল পরিস্থিতিকে মিয়ানমারের গণতন্ত্র ও অর্থনৈতিক সংস্কারের জন্য হুমকি বলে আখ্যায়িত করেছেন তিনি।

সোমবার এক বিবৃতিতে হিলারি বলেন, ‘‘রাখাইন রাজ্যে যে ঘটনা ঘটেছে তাতে আদিবাসী ও ধর্মীয় সম্প্রদায়গুলোর উচিত একে অন্যের প্রতি সম্মান দেখানো। তা না হলে মিয়ানমারে যে সংস্কার প্রক্রিয়া চলছে তা বাধাগ্রস্ত হবে।’’

তিনি বলেন, ‘‘আমরা আশা করি মিয়ানমারের জনগণ শান্তি, প্রগতি ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জন্য এক সঙ্গে কাজ করবে যেখানে সব মানুষের অধিকার সম্মুন্নত থাকবে।’’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কিছুদিন আগে মিয়ানমারের ওপর বলবৎ থাকা অর্থনৈতিক অবরোধ তুলে নেয় এবং দেশটির গণতান্ত্রিক সংস্কারের উদ্যোগের প্রতি স্বাগত জানায়।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, জুন ১২, ২০১২
কেজেড/সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর; জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর  
Jewel_mazhar@yahoo.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান