৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৩:১৮ পিএম BDST banglanew24
07 Jan 2013   06:55:57 PM   Monday BdST
E-mail this

সৌদি স্পিকারের আশ্বাস

বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানি বাড়বে


পার্লামেন্ট করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানি বাড়বে সৌদি স্পিকারের আশ্বাস
ছবি : সংসদ সচিবালয়ের সৌজন্যে

ঢাকা: বাংলাদেশে সফররত সৌদি আরবের মজলিস-উস-সুরার (সংসদ) স্পিকার আব্দুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আল শেখ বাংলাদেশ থেকে সৌদি আরবে জনশক্তি রফতানি আরও বাড়ানোর আশ্বাস দিয়েছেন।

সোমবার জাতীয় সংসদ ভবনে স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সঙ্গে এক বৈঠকে তিনি এ আশ্বাস দেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইব্রাহিম আল শেখ দ্বি-পাক্ষিক আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বলেন, “বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক ইসলামী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। আর সৌদি সরকারের নীতি হচ্ছে, ইসলামী ভিত্তির ওপর প্রতিষ্ঠিত সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার করা। তাই উভয় দেশের সম্পর্ক পর্যায়ক্রমে আরও সুদৃঢ় হবে।”  

বৈঠকে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার আবদুল হামিদ প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক আধ্যাত্মিক ও ধর্মীয় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। প্রতি বছর বাংলাদেশ থেকে লাখ লাখ মুসলমান হজ, ওমরাহ হজ ও ব্যবসায়িক কারণে সৌদি আরবে যান। তাছাড়া ভ্রাতৃপ্রতীম সৌদি আরব বাংলাদেশের উন্নয়নের অন্যতম অংশীদার।”

স্পিকার  বলেন, “বর্তমানে সৌদি আরবে কয়েক লাখ  দক্ষ ও অদক্ষ শ্রমিকসহ ডাক্তার, প্রকৌশলী, কম্পিউটার বিশেষজ্ঞ, নার্স  এবং  বহু পেশার বাংলাদেশি কাজ করছেন।”

তিনি এ বিষয়ে সৌদি সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

স্পিকার বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ থাকায় এদেশের গার্মেন্টস সেক্টরসহ বিভিন্ন ব্যবসায়িক খাতে সৌদি আরবকে বিনিয়োগ  এবং বাংলাদেশ থেকে কৃষিপণ্য আমদানি করার পাশাপাশি কৃষিতে অভিজ্ঞ জনবল নিয়োগের আহ্বান জানান।   

সৌদি স্পিকারের নেতৃত্বে  ১৩ সদস্যের সংসদীয় প্রতিনিধি দল ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে সুরা কাউন্সিলের (সংসদ) সদস্য হাতেম বিন আরিফ আল শরিফ, সালেহ বিন জাবেন আল বুকামি, গণসংযোগ ও তথ্য শাখার পরিচালক আব্দুল রহমান ওসমান আল সগীরসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ এন এ আল বুসাইরি ও সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. মাহফুজুর রহমানও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, তিন দিনের সফরে রোববার সন্ধ্যায় ঢাকা আসেন সৌদি প্রতিনিধি দল।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১২
এসএইচ/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান