৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৫:৪৬ এএম BDST banglanew24
03 May 2012   05:47:05 PM   Thursday BdST
E-mail this

‘মাদক-অপরাধ দমনে পরামর্শ চায় পুলিশ’


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘মাদক-অপরাধ দমনে পরামর্শ চায় পুলিশ’

নওগাঁ: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান বলেছেন, ‘মাদক ও অপরাধ কিভাবে দমন করা যায় ‘পুলিশিং ফোরামের কাছ থেকে সেই পরামর্শ চায় পুলিশ।’

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নওগাঁ সদর থানা চত্বরে আয়োজিত জেলা কমিউনিটি পুলিশিং সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

তিনি আরও বলেন, ‘কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন করে যথাযথভাবে পরিচালনা করতে পারলে সাফল্য লাভ করা সম্ভব। সেই সঙ্গে সমাজ থেকে মাদক, অপরাধ ও বে-আইনী কার্যক্রম নির্মূল করা সম্ভব হবে।’   

দেশের পুলিশ বাহিনীতে সংস্কার আনা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘বর্তমান সরকার পুলিশ বাহিনীকে অত্যাধুনিক করে গড়ে তুলতে ব্যাপক সংস্কার কর্মসূচি হাতে নিয়েছেন। এসব কর্মসূচির অংশ হিসেবে  কমিউনিটি পুলিশিং ফোরাম গঠন ও ফোরামের কার্যক্রম ত্বরান্বিত করার কাজ চলছে।’

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বাংলাদেশ পুলিশ রজশাহী রেঞ্জের ডিআইজি সিদ্দিকুর রহমান, নওগাঁর জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট ফজলে রাব্বি, জেলা পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান, অধ্যক্ষ (অব:) শরীফুল ইসলাম খান, ইসরাক আলী দেওয়ান প্রমুখ।

সম্মেলনে জেলার ১১ উপজেলার ৯৯টি ইউনিয়নে গঠিত বিভিন্ন পুলিশিং ফোরামের নেতা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তি অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মে ০৩, ২০১২
প্রতিবেদন: শফিক ছোটন/সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজুরম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান