৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৫:১০ এএম BDST banglanew24
22 Mar 2012   05:54:11 PM   Thursday BdST
E-mail this

বাংলানিউজ অনলাইন আড্ডায় আসছেন রোকেয়া প্রাচী


বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক (বিনোদন)
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বাংলানিউজ অনলাইন আড্ডায় আসছেন রোকেয়া প্রাচী

রোকেয়া প্রাচী, এ দেশের নন্দিত অভিনেত্রী । হেঁটেছেন অভিনয়ের সব শাখায়। মঞ্চ, টিভিনাটক আর জীবনধর্মী চলচ্চিত্র- সর্বত্রই ছড়িয়েছেন মেধার দ্যুতি। তার অভিনয় নৈপুণ্য জয় করে নিয়েছে, অগুনতি মানুষের অন্তর। আলোচিত অভিনেত্রী রোকেয়া প্রাচী এবার আসছেন বাংলানিউজ অনলাইন আড্ডার অতিথি হয়ে। আগামী ৩১ মার্চ শনিবার রাত ১০টায় তিনি বাংলানিউজ অফিসে উপস্থিত থেকে পাঠকদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় অংশ নেবেন।

বিশ্বের জনপ্রিয় বিভিন্ন ওয়েবসাইট প্রায়ই সেলিব্রেটির সঙ্গে ভিজিটরদের অনলাইনে সরাসরি আলাপচারিতার আয়োজন করে থাকে। বাংলাদেশের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল বাংলানিউজ নিয়মিত এ ধরনের একটি লাইভ তারকা আড্ডা আয়োজন করে চলেছে।  

বাংলানিউজের ভিজিটরদের ভোটে নির্বাচিত হয়ে এবার অনলাইন লাইভ তারকা আড্ডার হটসিটে বসবেন মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বরেণ্য অভিনেত্রী রোকেয়া প্রাচী। বাংলানিউজের এটি ৭ম আয়োজন। এর আগে অনলাইন আড্ডায় অংশ নিয়েছিলেন পপগায়িকা মিলা, মিডিয়া জুটি নিরব-সারিকা, মিউজিক জিনিয়াস হাবিব, ব্যান্ডসঙ্গীত শিল্পীদের পক্ষে আইয়ুব বাচ্চু, হামিন আহমেদ, শাফিন আহমেদ, বেসবাবা সুমন, টিপু, টনি, জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম এবং সময়ের সেরা অভিনেত্রী জয়া আহসান।

৩১ মার্চ শনিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত বাংলানিউজ অফিসে থাকবেন রোকেয়া প্রাচী। এ সময় অনলাইনে প্রিয় তারকাকে বাংলানিউজের ভিজিটররা সরাসরি প্রশ্ন করতে পারবেন। চ্যাটিংয়ের মাধ্যমে তিনি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পাশাপাশি বাংলানিউজের ওয়েব রেডিও ও ওয়েব টিভিতে এই অনলাইন আড্ডা সরাসরি প্রচার করা হবে।

অভিনয়ের সব মাধ্যমেই নিজের মেধা প্রমাণ করেছেন রোকেয়া প্রাচী। যে কোনো চরিত্রই অদ্ভুত দক্ষতায় ফুটিয়ে তুলতে পারেন। নব্বইয়ের দশকের শুরুতে মঞ্চের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন এই অভিনেত্রী। তবে সুপরিচিত হয়ে ওঠেন ১৯৯৭ সালে মুক্তি প্রাপ্ত মোরশেদুল ইসলাম পরিচালিত ‘দুখাই’ ছবিতে অভিনয় করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ওই ছবিতে অভিনয়ের জন্য। এই সময় থেকেই টিভিনাটকে নিয়মিত অভিনয় শুরু করেন। ব্যতিক্রমী সব চরিত্রে অভিনয় করে টিভিমিডিয়ায় তৈরি করেন আলাদা অবস্থান। প্রয়াত পরিচালক তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছবিতে অভিনয় করে রোকেয়া প্রাচী প্রশংসিত হন সবার কাছে। ‘অন্তর্যাত্রা’ ও ‘স্বপ্নডানায়’-এর মতো আন্তর্জাতিক পর্যায়ে প্রশংসিত ছবির অভিনেত্রী তিনি।

অভিনয়ের বাইরে রোকেয়া প্রাচী নির্মাণ করেছে বেশ কিছু একপর্বের নাটক ও একাধিক ধারাবাহিক নাটক। নিজস্ব কমিটমেন্ট থেকে তৈরি করেছেন ভাষাশহীদ আবুল বরকতের জীবন নিয়ে তথ্যচিত্র ‘বায়ান্নর মিছিলে’। আগামীতে জাতীয় চেতনা ভিত্তিক আরো প্রামাণ্য চিত্র নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন তিনি।

rokeya-prachiরোকেয়া প্রাচীকে এখন একজন রাজনীতিক বললেও ভুল হবে না। কারণ বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ইস্যুতে ইদানীং তাকে প্রায়ই রাজপথে খুঁজে পাওয়া যায়। জাতীয় স্বার্থ বিকিয়ে গ্যাস-তেল-খনিজ বিজাতীয়দের হাতে তুলে দেওয়ার প্রতিবাদে যেমন তাকে রাজপথে দেখা গেছে, তেমনি খুঁজে পাওয়া গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে। কখনো স্লোগান মুখর হয়েছেন নিরাপদ সড়কের দাবিতে, কখনো আবার বিদেশী সংস্কৃতির আগ্রাসনরোধে হাতে হাত রেখে নেতৃত্ব দিয়েছেন মানববন্ধন গড়ে তুলতে। গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দিয়েছে এই  অভিনেত্রী।

এখানেই শেষ নয়, রোকেয়া প্রাচীর উদ্যোগে ছিন্নমূল মানুষের জন্য একটি বিদ্যালয় তৈরি হচ্ছে। রাজধানীর রায়েরবাজার সংলগ্ন বেড়িবাঁধে এর নির্মাণকাজ চলছে। এখানে শিশু ও বয়স্কদের জন্য স্বাভাবিক পড়াশোনার পাশাপাশি কর্মদক্ষতা বৃদ্ধির জন্য বিকল্প শিক্ষা ব্যবস্থার প্রচলন করা পরিকল্পনা করছেন তিনি। অভিনয়, পরিচালনা, জনসচেতনতা তৈরি, সমাজসেবা  সব মিলিয়ে রোকেয়া প্রাচী আমাদের শোবিজে তৈরি করেছেন নিজের অনন্য ভাবমূর্তি।

বাংলানিউজ অনলাইন লাইভ তারকা আড্ডায় রোকেয়া প্রাচী মন খুলে কথা বলবেন ভক্তদের সঙ্গে। বলবেন নিজের কর্ম ও জীবন সম্পর্কে। জানাবেন তার আগামী দিনের পরিকল্পনা। রোকেয়া প্রাচীর সঙ্গে সরাসরি আলাপচারিতায় মেতে উঠতে চাইলে আগামী ৩১ মার্চ শনিবার রাত ১০টায় ভিজিট করুন – banglanews24.com

বাংলাদেশ সময় : ১৭৩৫, মার্চ ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

বিনোদন

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান