ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ অর্ধবার্ষিকী অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী কোম্পানি দুটির মুনাফা গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।
কোম্পানি দুটি হলো, মডার্ন ডায়িং ও শমরিতা হাসপাতাল।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মডার্ন ডায়িং: মডার্ন ডায়িং কোম্পানির ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ১০ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ০ দশমিক ৭৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১৯ লাখ ৭০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৪৪ টাকা।
সুতরাং এক বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৯ লাখ ৬০ হাজার টাকা।
অন্যদিকে, গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৪ লাখ ৬০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৩৪ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৭ লাখ ৮০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৫৭ টাকা।
শমরিতা হাসপাতাল: শমরিতা হাসপাতালের ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী অর্ধবার্ষিকীতে (জুলাই থেকে ডিসেম্বর-২০১২) কর পরবর্তী মুনাফা হয়েছে ১ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ দশমিক ৪১ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ১ কোটি ৩২ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ দশমিক ৫১ টাকা।
সুতরাং এক বছরে কোম্পানিটির মুনাফা কমেছে ৭ লাখ ৮০ হাজার টাকা।
এদিকে, সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কতৃক ঘোষিত ১৮ শতাংশ লভ্যাংশ বিবেচনায় গত ৬ মাসে কোম্পানির ইপিএস দাঁড়ায় ১ দশমিক ২০ টাকা এবং গত বছর ইপিএস ছিল ১ দমমিক ২৮ টাকা।
অন্যদিকে, গত ৩ মাসে (অক্টোবর থেকে ডিসেম্বর-২০১২) কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছে ৬৩ লাখ ১০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৭২ টাকা।
গত বছরের একই সময়ে কোম্পানির কর পরবর্তী নিট মুনাফা হয়েছিল ৬১ লাখ ৯০ হাজার টাকা ও শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৭০ টাকা।
এদিকে, সমাপ্ত অথবছরে শেয়ারহোল্ডারদের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ কর্তৃক ঘোষিত ১৮ শতাংশ লভ্যাংশ বিবেচনায় গত ৩ মাসে কোম্পানির ইপিএস দাঁড়ায় ০ দশমিক ৬১ টাকা এবং গত বছর ইপিএস ছিল ০ দশমিক ৬০ টাকা।
বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর, আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর