৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৪:৫১ এএম BDST banglanew24
05 Mar 2013   10:59:40 AM   Tuesday BdST
E-mail this

শ্বশুর বাড়ি পৌঁছেছেন জামাইবাবু


শরিফুল ইসলাম, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শ্বশুর বাড়ি পৌঁছেছেন জামাইবাবু

নড়াইল: মঙ্গলবার (৫ মার্চ) নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা গ্রামে শ্বশুরালয়ে পৌঁছেছেন ভারতীয় রাষ্ট্রপতি ও নড়াইলের জামাইবাবু প্রণব মুখার্জি।

নির্ধারিত সময়ের ২২ মিনিট পর হেলিকপ্টারে করে সকাল ১০টা ৫২ মিনিটে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছান প্রণব মুখার্জি ও তার স্ত্রী শুভ্রা মুখার্জিসহ ৪০ সদস্যের প্রতিনিধি দল।

এরপর আনুষ্ঠানিকতা শেষে ১১টার দিকে তিনি শ্বশুর বাড়ির উদ্দেশে রওনা হন। ১০ মিনিটের সড়ক পথ পাড়ি দিয়ে প্রথমবারের মতো এদেশে অবস্থিত শ্বশুরালয়ে পৌঁছান তিনি। এখানেই কেটেছে তার স্ত্রী শুভ্রা মুখার্জির শৈশবকাল।

বেলা সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত প্রণব মুখার্জি ও শুভ্রা মুখার্জি কালি মন্দির পরিদর্শন করে আত্মীয়-স্বজনের সঙ্গে সময় কাটাচ্ছেন।

এদিকে, ভারতের প্রথম বাঙালি এই রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

নড়াইল পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, ভারতীয় রাষ্ট্রপতির নিরাপত্তায় এসএসএফ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি), ডিএসবি, এনএসআই, ডিজিএফআই ও পুলিশ সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে।

এদিকে, নড়াইলের সন্দেশ বিখ্যাত হওয়ায় রাষ্ট্রপতি সন্দেশ খাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বলেও প্রশাসক জানান।

৫০ মিনিটের এই সফর শেষে ১২টা ৫ মিনিটে হেলিকাপ্টার করে তিনি কুষ্টিয়ার উদ্দেশে নড়াইল ত্যাগ করবেন।
 
এদিকে, নড়াইলের জামাই-মেয়ের (প্রণব মুখার্জী ও তার স্ত্রী) সফরকে কেন্দ্র করে এলাকায় চলছে সাজ সাজ রব। শহরের প্রধান সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সাজানো হয়েছে। লাল-নীল ফেস্টুন, স্বাগত জানাতে তৈরি করা হয়েছে বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ তোরণ।

নড়াইলের সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী কবির উদ্দিন আহমেদ জানান, ভারতীয় রাষ্ট্রপতির আগমন উপলক্ষে জেলার ১৬ কিলোমিটার সড়ক সংস্কার করা হয়েছে।

অপরদিকে, প্রথমবারের মতো ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জীর শ্বশুরালয়ে আগমন উপলক্ষে নড়াইলবাসী খুবই আনন্দিত। তার সফর উপলক্ষে ভদ্রবিলা গ্রাম সেজেছে নতুনভাবে।

ভদ্রবিলা গ্রামের স্বর্গীয় অমরেন্দ্র ঘোষের মেয়ে শুভ্রা ঘোষেরা  (শুভ্রা মুখার্জির) ৪ ভাই ৪ বোন। বাকি ভাইবোনেরা কালক্রমে ভারতে চলে গেলেও ছোট ভাই কানাই লাল ঘোষ একা পৈতৃক ভিটায় পুরনো স্মৃতি হাতড়ে বসবাস করছেন।

সোমবার শুভ্রা মুখার্জির ভাই কানাই লাল ঘোষ বলেছিলেন, “দাদু (প্রণব মুখার্জী) আর আমার বোন বাড়িতে আসছেন বলে আমার মতো নড়াইলবাসীও আনন্দিত। জামাইবাবু যে আমাদের মনে রেখেছেন এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি চাই এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সর্ম্পক আরো গাঢ় হবে”।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান