 |
ঢাকা: প্রয়াত কলম যাদুঘর ও কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের মৃত্যুর পর তার ঘনিষ্ঠ অনেক লেখকই তাকে নিয়ে বই প্রকাশ করেছেন। এবারের বইমেলায় সেই বইগুলো পাঠকদের আকর্ষণও করেছে।
প্রকাশিত বইগুলোর মধ্যে আছে আনিসুজ্জামান সম্পাদিত হুমায়ূন আহমেদ স্মারকগ্রন্থ, প্রকাশ করেছে অন্যপ্রকাশ। প্রথমা থেকে প্রকাশিত হুমায়ূন আহমেদের বিভিন্ন সময়ের সাক্ষাৎকার, প্রথম আলোয় তার নিজের লেখা নিয়ে প্রকাশিত ‘বসন্ত বিলাপ’। মুক্তধারার স্বত্বাধিকারী বিশ্বজিৎ সাহার লেখা ‘ হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ প্রকাশ করেছে বাংলা প্রকাশ। শাকুর মজিদের ‘ যে ছিল এক মুগ্ধকর’ প্রকাশ করেছে প্রথমা। নুহাশপল্লীর ‘এইসব দিনরাত্রি’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। ড. মুহম্মদ হান্নান-এর লেখা ‘হুমায়ূন আহমেদের ধর্মচিন্তা’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। মিজান পাবলিশার্স থেকে বেরিয়েছে তালহা বিন জসিমের ‘হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার ও নাটক ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ’। ‘প্রিয় হুমায়ূন আহমেদ’ লিখেছেন ইমদাদুল হক মিলন, প্রকাশ করেছে অন্যপ্রকাশ। পূরবী বসুর লেখা ‘নিউইয়র্কে হুমায়ূন আহমেদের চিকিৎসা ও অন্যান্য প্রসঙ্গ’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। মুনীর আহমেদের ‘হুমায়ূন আহমেদ ও যত কথা’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। শাহানা কায়েসের লেখা ‘হুমায়ূন আহমেদের কয়েকটি চিঠি ও একটি ডায়েরী’ প্রকাশ করেছে অন্যপ্রকাশ। সালেহ চৌধুরীর লেখা ‘হুমায়ূন ও আমি’ প্রকাশ করেছে অন্বেষা প্রকাশন।
বাংলাদেশ সময়: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৩
এডিএ/সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর