সাভার (ঢাকা): সাভারে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার দুপুরে সাভারের কবীরপুরের অঞ্জনা মডেল হাইস্কুলের শিক্ষার্থীরা যুদ্ধাপরাধীদের বিচারসহ রাজাকারের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল এবং কুশপুতুল দাহ করেন।
প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধের ফলে মহাসড়কে দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।
দুপুর ১টার দিকে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিলে মহাসড়কটিতে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৩
ওমর ফারুক/সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর, সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর