৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৮:৫৭ পিএম BDST banglanew24
18 Mar 2013   11:11:55 AM   Monday BdST
E-mail this

ওঠানামার পর বেড়েছে সূচক, লেনদেন কম


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ওঠানামার পর বেড়েছে সূচক, লেনদেন কম

ঢাকা: দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার মূল্য সূচকের ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন শুরু হলেও সূচক সামান্য বেড়েছে লেনদেন শেষে।

উল্লেখ্য, রোববার জাতীয় শিশু দিবস উপলক্ষে উভয় স্টক এক্সচেঞ্জের লেনদেন বন্ধ ছিল।

১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের প্রথম দিন বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ঘুরে দেখা গেলো বিনিয়োগকারীদের ক্ষুদ্র উপস্থিতি। লেনদেনও নেই তেমন একটা।

অবশ্য নির্ধারিত সময় বেলা সাড়ে দশটায় লেনদেন শুরু হয় উভয় স্টক এক্সচেঞ্জে। লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর বেলা ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক প্রায় ২ পয়েন্ট বাড়ে। ১০টা ৪০ মিনিটে সূচক ২ পয়েন্ট কমে পুনরায় সূচকে সমতা আসে। ১০টা ৪৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ২৪ পয়েন্ট কমে, বেলা ১১টায় ৭ পয়েন্ট কমে,  দুপুর ১২টায় সূচক ১ পয়েন্ট কমে, সাড়ে ১২টায় সূচক ৫ পয়েন্ট কমে, দুপুর ১টায় ডিএসই’র সূচক ২ পয়েন্ট কমে। এরপর আবারও সূচক বাড়তে থাকে। লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৩ হাজার ৯৪৭ পয়েন্টে।

এদিকে, ডিএসইএক্স সূচক ১৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪১৮ পয়েন্টে।

লেনদেন শেষে ডিএসই’তে ১৫০টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১১ পয়েন্ট। লেনদেন হয়েছে ১৩৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

ডিএসই’র ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।

সোমবার লেনদেন শেষে ডিএসই’তে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫০টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির দাম।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসই’র শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ওঠানামা করছে- সামিট পূর্বাঞ্চল পাওয়ার, ইউনিক হোটেল, লাফার্জ সুরমা সিমেন্ট, গোল্ডেন হার্ভেস্ট এগ্রো, ইউনাইটেড এয়ার, সাউথইস্ট ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল এবং তিতাস গ্যাস।

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক (সিএসই) ৭৪ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৬৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

এদিন সিএসই’তে লেনদেন হয়েছে মোট ১৮ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান