৪ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ১৮, ২০১৩ ৮:১৩ পিএম BDST banglanew24
31 Jan 2013   04:04:41 AM   Thursday BdST
E-mail this

জাবিতে সিনিয়র ছাত্রকে পেটালো ছাত্রলীগ


জাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) মীর মশাররফ হোসেন হলের ৩৬তম ব্যাচের ছাত্র মো. রবিউল ইসলামকে মারধর করেছে ছাত্রলীগের জুনিয়র কর্মীরা।

বুধবার বিকেলে মীর মশাররফ হোসেন হলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রবিউল ইসলামের পরিচিত এক ছাত্রীর সঙ্গে ৪১তম ব্যাচের ছাত্র ও  ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান অশোভন আচরণ করেন। এর পরিপ্রেক্ষিতে কথা কাটাকাটির এক পর্যায়ে রবিউল সোহনুর রহমানকে থাপ্পর দেন। এতে সোহানুর ক্ষিপ্ত হয়ে হলের ছাত্রলীগ কর্মীদের নিয়ে রবিউলকে মারধর করেন।

হলের শিক্ষার্থীরা জানান, বুধবার ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের ক্লাস চলাকালীন সময়ে এক ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ করেন ওই ছাত্রীর সহপাঠি ছাত্রলীগ কর্মী সোহানুর রহমান। বিষয়টি ছাত্রী রবিউল ইসলামকে জানালে রবিউল বিকেলে মীর মশাররফ হোসেন হলের সামনে সোহানকে বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন।

এসময় কথা কাটাকাটির এক পর্যায়ে সোহান নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে রবিউলকে গালিগালাজ করেন। এতে ক্ষিপ্ত হয়ে রবিউল সোহানকে থাপ্পর দিলে সোহান হলের ছাত্রলীগ কর্মীদের নিয়ে হলের অতিথি কক্ষের পাশে ও চতুর্থ তলায় দু’দফা রবিউলকে মারধর করেন। পরে রবিউলের পরিচিতরা তাকে হল থেকে উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে রবিউল ইসলাম অভিযোগ করে বলেন, “সোহান আমার সঙ্গে বেয়াদবি করেছিল তাই আমি তাকে থাপ্পর দিয়েছিলাম। তবে, পরে তার কাছে দুঃখ প্রকাশ করলেও সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মারধর করে।”

এদিকে, সোহানুর রহমান মারধরের অভিযোগ অস্বীকার করেছেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহ-সভাপতি রুহুল আমীন বলেন, “বিষয়টি আমি শুনিনি। যদি এ ধরনের ঘটনা ঘটে থাকে, তবে ঐ ছাত্রের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য হল প্রশাসনকে অবহিত করা হবে।”

বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান