ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর’২০১২ সালে সামপ্ত অর্থবছরে শেয়ার হোল্ডারদের জন্য ৩০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ মার্চ বেলা সাড়ে ১১টায় সামারাই কনভেনশন সেন্টার, ২৩/জি/৭, পান্থপথ, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৩ মার্চ।
কোম্পানির আর্থিক প্রতিবেদন অনুযায়ী কর পরবর্তী মুনাফা হয়েছে ১৫ কোটি ৩৩ লাখ ৯০ হাজার টাকা, শেয়ার প্রতি আয় (ইপিএস) ৪ দশমিক ০৬ টাকা এবং শেয়ার প্রতি নিট অ্যাসেট ভ্যালু (এনএভি) দাঁড়িয়েছে ২৩ দশমিক ২৯ টাকা।
বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
এসএনএইচ/ সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com