১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১:৩৪ পিএম BDST banglanew24
09 Mar 2013   06:06:55 PM   Saturday BdST
E-mail this

লেজারসার্জারিতে ঘাড় কোমড় মেরুদণ্ডের চিকিৎসা বাংলাদেশেই


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
লেজারসার্জারিতে ঘাড় কোমড় মেরুদণ্ডের চিকিৎসা বাংলাদেশেই
ছবি :বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ঘাড় ও কোমড়সহ মেরুদণ্ডের ব্যথায় হাড়-মাংস না কেটে এখন বাংলাদেশেই বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা পদ্ধতি লেজার সার্জারির মাধ্যমে রোগীকে পুরোপুরি সুস্থ করে তোলা সম্ভব।

যুক্তরাষ্ট্রের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ‘নিরাপদ’ স্বীকৃতিপ্রাপ্ত এ পদ্ধতিতে কোনো ঝুঁকি ও পার্শ্ব প্রতিক্রিয়া নেই। রোগীকে অজ্ঞান করতে হয় না বলে এ পদ্ধতি ডায়াবেটিক এবং হৃদরোগীদের জন্যও সম্পূর্ণ নিরাপদ।

তাছাড়া, লেজার চিকিৎসা কাটা-ছেঁড়াবিহীন অত্যন্ত অল্প সময়ে হওয়ায় খুব দ্রুত সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠছে বলে প্রেস বিঞ্জপ্তিতে বলা হয়।

শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে মূল প্রবন্ধে ইনস্টিটিউট অব লেজার সার্জারি অ্যান্ড হসপিটালের পরিচালক ডা. মোহাম্মদ ইয়াকুব আলী এ কথা জানান।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আমিনউদ্দিন এ খান। বিশেষ অতিথি ছিলেন ফিজিক্যাল অ্যান্ড রিহেবিলিশান বিভাগের সহকারী অধ্যাপক শেখ আহমেদ। হাসপাতালের বিভিন্ন স্তরের চিকিৎসকরা এতে অংশ নেন।

মূল প্রবন্ধে ডা. ইয়াকুব আলী বলেন, লেজার চিকিৎসার মাধ্যমে স্থানচ্যুত নরম হাড় আগের অবস্থায় ফিরে আসে এবং  মেরুদ-ের কর্ড ও নার্ভরুটের উপর থেকে চাপ কমে গিয়ে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

এছাড়া লেজারের অপটো-থারমো-মেকানিক্যাল স্টিমুলেশনের মাধ্যমে ছিঁড়ে যাওয়া চারপাশের শক্ত আঁশ ও ছোট ছোট রক্তনালীর ক্ষমতা ফিরিয়ে আনা সম্ভব। তিনি বলেন, লেজার চিকিৎসার মাধ্যমে শুধু মেরুদ-ই নয়- কাটা-ছেঁড়া না করেই অত্যন্ত অল্প সময়ে মহিলাদের জরায়ুমুখের প্রদাহ ও ক্ষত সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব।

বাংলাদেশ সময় : ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৩
সালাম ফারুক/সম্পাদনা: সুকুমার সরকার, কো-অর্ডিনেশন এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

স্বাস্থ্য

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান