৬ আষাঢ় ১৪২০, বৃহস্পতিবার জুন ২০, ২০১৩ ৫:৩২ পিএম BDST banglanew24
05 Jan 2013   02:55:24 PM   Saturday BdST
E-mail this

চাকরির বয়সসীমা ৩৫ দাবি

শাহবাগে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা


ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
শাহবাগে অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা চাকরির বয়সসীমা ৩৫ দাবি
ছবি: জাহিদ সায়মন / বাংলানিউজটোয়েন্টিফার.কম

ঢাকা: সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ তুলে নিয়েছে শিক্ষার্থীরা। দুপুর ২টায় ৭দিনের মধ্যে দাবি পূরণের আল্টিমেটাম দিয়ে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

অবরোধ তুলে নিয়ে শিক্ষার্থীরা বলেন, ৭ দিনের মধ্যে দাবি পূরণ না হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এর আগে শনিবার বেলা ১১টার দিকে সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করে। পরে শিক্ষার্থীরা মিছিলসহ শাহবাগে এসে সড়ক অবরোধ করে।

দুপুর দুইটা নাগাদ শাহবাগ সড়কে সব যান চলাচল বন্ধ থাকে। আন্দোলনরত শিক্ষার্থীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে অবস্থান নেয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বর্তমানে পড়াশুনা শেষ করতেই ২৭-২৮ বছর পার হয়ে যায়। সেদিক থেকে চাকরির বয়সসীমা ৩০ বছর যথেষ্ট নয়। তাই আমরা সরকারের প্রতি চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ বছর করার দাবি জানাচ্ছি।

এদিকে, অবরোধের ফলে শাহবাগ ও আশপাশের সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৩
এমএইচ/এআই/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

শিক্ষা

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান