৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ২:৪১ এএম BDST banglanew24
31 Jan 2013   12:47:25 AM   Thursday BdST
E-mail this

রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না: উমা শংকর


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাগেরহাট: বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের ওপর ক্ষতিকর কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন ভারতের বিদ্যুৎ সচিব উমা শংকর।  

বুধবার দুপুরে বাগেরহাটের রামপালের সাপমারি এলাকায় ভারত-বাংলাদেশের যৌথ অর্থায়নে নির্মিতব্য বিদ্যুৎ কেন্দ্র পরিবদর্শনকালে তিনি এ মন্তব্য করেন।

উমা শংকর বলেন, “বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলেছে। এখানে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবনের ওপর কোনো ক্ষতিকর প্রভাব পড়বে না। কারণ বিদ্যুৎ কেন্দ্রের চুল্লির উচ্চতা থাকবে ২৫০ মিটার। সুন্দরবনের বাফার পয়েন্ট থেকে ১৪ কিলোমিটার দূরে এ কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে বিশ্বের সবচেয়ে আধুনিক পদ্ধতিতে বিদ্যুৎ উৎপাদন করা হবে। ফলে পরিবেশ দূষণ হবে কম। এছাড়া, সুন্দরবনের ক্ষতির কোনো সম্ভাবনাই নেই।”

এসময় প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক ই এলাহী বলেন, “বাংলাদেশ-ভারতের মধ্যে শুধু সুসম্পর্কই নয়, রামপালের এ তাপ বিদ্যুৎ কেন্দ্র একটা বিশাল স্বপ্নের বাস্তবায়ন। চলতি বছরের এপ্রিলে দুই দেশের প্রধানমন্ত্রী কয়লা ভিত্তিক এ তাপ বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজের উদ্বোধন করবেন।”

তিনি আরও বলেন, “১৮শ’ ৩৪ একর জমির উপর প্রায় ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে ১৩২০ মেগাওয়াট কয়লা ভিত্তিক এ তাপ কেন্দ্রের কাজ ২০১৬ সালের মধ্যে সম্পন্ন হবে। তখন এটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাণ কেন্দ্রে পরিণত হবে।”
 
দুই দেশের ১৬ সদস্যের প্রতিনিধি দলের মধ্যে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা ড. গওহর রিজভি, বিদ্যুৎ প্রতিমন্ত্রী এনামুল হক, ভারতীয় হাই কমিশনার পঙ্কজ সরণ, বাংলাদেশ পরিবেশ অধিদফতরের মহাপরিচালক মো. শাহজাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান