৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ৮:৪৬ এএম BDST banglanew24
07 Jan 2013   07:27:27 PM   Monday BdST
E-mail this

১১ জেলেকে হত্যা করে ট্রলার ছিনতাই, রোহিঙ্গা আটক


নুপা আলম, জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
১১ জেলেকে হত্যা করে ট্রলার ছিনতাই, রোহিঙ্গা আটক
ছবি: (ফাইল ফটো)

কক্সবাজার: ১১ জেলেকে হত্যা করে বরগুনা জেলার সোনাচর সমুদ্র চ্যানেল থেকে ট্রলার ছিনতাই করে দস্যুরা। এ ঘটনায় হামিদুল হক (৪৫) নামে এক রোহিঙ্গা দস্যুকে আটক করেছে কক্সবাজারের উখিয়া থানা পুলিশ।

রোববার রাত ৯টায় তাকে আটক করা হয়। গত ২ জানুয়ারি ১১ জেলেকে হত্যা করে হামিদুলসহ একদল দস্যু ট্রলার ছিনতাই করে পালিয়ে যায়।

হামিদুলের বাড়ি মিয়ানমারের আকিয়াব গ্রামে। তিনি তিন বছর ধরে বাংলাদেশের কক্সবাজার শহরের পিটিআই স্কুল সংলগ্ন এলাকায় বাস করছেন।

উখিয়া থানার ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সাঈদ মিয়া বাংলানিউজকে জানান, বরগুনার সোনাচর দ্বীপ এলাকায় একদল দস্যু গত ২ জানুয়ারি ১১ জন জেলেকে হত্যা করে তাদের সঙ্গে থাকা ৭৪ অশ্বশক্তি (হর্স পাওয়ার) ইঞ্জিন চালিত ট্রলার ও মাছ ধরার সামগ্রী লুট করে সমুদ্র পথে মিয়ানমারে পালিয়ে যাচ্ছিল। রোববার রাতে উখিয়ার পাটোয়ার টেক এলাকায় ট্রলারটির ইঞ্জিন বিকল হয়। খবর পেয়ে স্থানীয় জেলেদের সহযোগিতায় পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় দস্যুদলের বাকিরা পালিয়ে গেলেও ট্রলারসহ ধরা পড়েন হামিদুল।

এসআই জানান, জিজ্ঞাসাবাদে হামিদুল জানিয়েছেন, বরগুনার পাথরঘাটা এলাকার বাবুল ও সেন্টুর মালিকানাধীন ট্রলার নিয়ে গত ১ জানুয়ারি ১৬ জন জেলে মাছ ধরতে বঙ্গোপসাগরে যান। এতে তিনিসহ ৫ রোহিঙ্গা শরণার্থী ও ১১ বাংলাদেশি ছিলেন। ট্রলারটি সোনাচর ও গুলিরদার এলাকায় পৌঁছালে রোহিঙ্গারা ১১ বাংলাদেশি জেলেকে হত্যা করে ট্রলার ও মাছ ধরার সামগ্রী নিয়ে পালিয়ে মিয়ানমারের উদ্দেশে রওনা হয়। কিন্তু ট্রলারটি রোববার বিকল হয়ে যায়।

এ হত্যাকাণ্ডে কক্সবাজার কলাতলীর আলী চাঁন (২৩), মহিপুর পাথরঘাটার শাহীন (৩২), মিয়ানমারের বশির (৩৫) ও সব্বিরসহ (২৩) একদল দস্যু জড়িত।

হামিদুলের দেওয়া তথ্য মতে, ট্রলার ছিনতাই করতে গিয়ে ১১ জন জেলেকে (মাঝি মাল্লা) কুপিয়ে হত্যা করে সাগরে ভাসিয়ে দেন তারা। নিহত জেলেরা হলেন-পাথরঘাটার মহিপুর এলাকার বেলাল (১৮), ছৈয়দ আলম মাঝি (৬০), সোহাগ (১৮), জাফর (৩৫), আব্বাস (২০), বাবুল মিস্ত্রি (৪২), কক্সবাজারের মহেশখালী ঘটি ভাঙ্গা গ্রামের জসিম (২১)। অপর তিনজনের নাম জানাতে পারেননি তিনি।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৩
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান