ঢাকা: ১৮ দলীয় জোটের গণসমাবেশের আগের দিন ১০ জুন সারাদেশের শতাধিক নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে বিএনপি।
মঙ্গলবার রাতে দলটির সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সন্ধ্যায় রাজধানীতে লিফলেট বিতরণকালে গ্রেফতার হন শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এসএম জিলানীসহ ছয়জন।
একই দিন কোতয়ালী থানার মোশাররফ, জাবেদ, হালিম, সাগর, দেলোয়ার, আমজাদ আলী সেন্টু, সুত্রাপুর থানার জাহাঙ্গির হোসেনসহ ৫ জন গ্রেফতার হন।
উত্তরা থেকে গ্রেফতার হন মোস্তাফিজুর রহমান সেগুন, সুজনসহ ৫ জন। উত্তরখানে গ্রেফতার হন নুর মোহাম্মদ সুজন। এ সময় চকবাজার ও লালবাগ ৪ জন গ্রেফতার হন।
হাজারীবাগ থেকে আলতাফ হোসেনকে গ্রেফতার করা হয়। গুলশান থেকে গ্রেফতার করা হয় নাছিরকে।
শ্যামপুর-কদমতলী থেকে গ্রেফতার হন সেলিম, জাহাঙ্গির, মাসুদ, রহিম, শান্তসহ ৮ জন।
শেরেবাংলা নগর থেকে গ্রেফতার করা হয় তওফিককে।
আদাবর থেকে মো. বাদল, মো. মাকসুদ, মাকসুম বাবুলসহ ৬ জন, নিউ মার্কেট এলাকা থেকে গ্রেফতার হন আবু জাফর সন্তোষসহ ৪ জন। তেজগাও থেকে আবু জাফর পাটোয়ারী, বাবু, মো. হীরাসহ ৮ জনকে গ্রেফতার করা হয়। শাহবাগ থেকে গ্রেফতার করা হয় মামুনুর রশিদসহ ৮ জনকে।বাড্ডা থেকে হারুন অর রশিদসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
একই দিন সাতক্ষীরা থেকে তরুণ দলের আহবায়ক মারুফ হোসেনসহ ২ জন,
খুলনা জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. ফরিদুল ইসলাম ফরিদ, ডুমুরিয়া থানা যুবদল নেতা সহিকুল ইসলাম লাচ্ছু, শ্রমিক দল নেতা তালেব, মহানগর সভাপতি আরব আলীসহ ১৮ জনের অধিক নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।
নোয়াখালী থেকে গ্রেফতার করা হয় ২৪ জন নেতা-কর্মীকে।
বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ১২, ২০১২
এমএম/ জেডএম