১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৫৫ এএম BDST banglanew24
05 Jun 2012   01:00:44 AM   Tuesday BdST
E-mail this

ছাত্রদলকে আরো সংগঠিত হতে হবে: খালেদা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ছাত্রদলকে আরো সংগঠিত হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের নেতা-কর্মীরা খালেদা জিয়ার সঙ্গে তার গুলশানের কার্যালয়ে দেখা করতে গেলে তিনি এ কথা বলেন।

খালেদা জিয়া বলেন, ‘দেশের মানুষ আর শান্তিতে নেই। হত্যা, গুম ও সন্ত্রাসের থাবায় দেশ আজ অস্থির। মানুষের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আন্দোলনের কোন বিকল্প নেই। আন্দোলন ছাড়া দেশ রক্ষা করা অসম্ভব। তাই এক হয়ে জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে।’
 
ছাত্রদল নেতাকর্মীদের আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ছাত্রদলের নেতৃত্বে প্রকৃত ছাত্ররা আসুক। কেননা তারাই পারবে ছাত্রদের মাঝে বিএনপির প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সততা, নিষ্ঠা, ন্যায়পরায়ণতা ও দেশের প্রতি তার অবদানসহ বিএনপির ১৯ দফা কর্মসূচি বাস্তবায়ন করতে।’  

এ সময় ‘দু:সময়ে দলে থাকা প্রকৃত ছাত্রদল নেতাকর্মীদের নেতৃত্বে কমিটি গঠন করা হবে’ বলেও জানান বিএনপি প্রধান।

অন্যদের মধ্যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এমআর চৌধুরী মিল্টন, চবি ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম তৌহিদ, সাধারণ স¤পাদক সাইফুদ্দিন সালাম মিঠু প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, জুন ০৪,২০১২
এমবিএম/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান