৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৮:২৪ পিএম BDST banglanew24
01 Mar 2013   02:25:19 PM   Friday BdST
E-mail this

মালিবাগে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মালিবাগে জামায়াত-শিবির ও পুলিশের সংঘর্ষ

ঢাকা: রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছে।

শুক্রবার দুপুর পৌনে ২টার দিকে জুমার নামাজ শেষে স্থানীয় একটি মসজিদ থেকে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।

এসময় তারা পুলিশকে উদ্দেশ করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে পুলিশ।

এতে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং বিক্ষিপ্তভাবে কয়েকটি গাড়ি ভাঙচুর করে।

বর্তমানে উভয় পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে বলে খবর পাওয়া গেছে।

এবিষয়ে রমনা থানার ডিউটি অফিসার উপপরিদর্শক কামাল হোসেন বাংলানিউজকে জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। বিস্তারিত পরে জানানো যাবে।

বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ০১, ২০১৩
আইএ/এনএম/সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান