ঢাকা: সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি-মতিন) চেয়ারম্যান অদ্যাপক ডা. এমএ মতিন ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিহি .... রাজিউন)। বুধবার সকালে ১১৬ শান্তিনগরের নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়।
তার প্রথম নামাজে জানাজা বিকেল তিনটায় বারডেম হাসপাতালে ও দ্বিতীয় নামাজে জানাজা বিকেল সাড়ে চারটায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
তাকে দাফন করা হবে সিরাজগঞ্জের পারিবারক কবরস্থানে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।
উল্লেখ্য, ডা. এমএ মতিন জাতীয় পার্টির (জাপা) ব্যানারে এমপি নির্বাচিত হন। পরবর্তীতে এরশাদের জাপা ছেড়ে বাংলাদেশ জাতীয় পার্টি গঠন করেন।
ডা. এমএ মতিনের মৃত্যুতে বাংলাদেশ জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন ও ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট আমিনুল ইসলাম গভীর শোক প্রকাশ ও দেশবাসীর কাছে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।
এক শোকবার্তায় তারা বলেন, ডা. মতিন কর্মময় জীবনে দেশ, জাতি ও গণমানুষের কল্যাণের জন্য যে ভূমিকা রেখে গেছেন তা চিরস্মরণীয় হতে থাকবে।’
বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, জুন ১৩, ২০১২
এমএম/ জেডএম