ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত ওসমানিয়া গ্লাস কোম্পানির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য যে বোনাস শেয়ার ঘোষণা করেছেন তা বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়েছে।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
উল্লেখ্য, ওসমানিয়া গ্লাস কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সমাপ্ত অর্থ বছরে ২০ শতাংশ শেয়ার লভ্যাংশ ঘোষণা করেন।
কোম্পানিটি আরও জানিয়েছে, ৩০ জুন ২০১২ সমাপ্ত অর্থবছরে ওসমানিয়া গ্লাস কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০ দশমিক ৬০ টাকা, শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ৩১ দশমিক ২৩ টাকা ও শেয়ারপ্রতি নেট অপারেটিং কেশফ্লো ৮ দশমিক ১০ টাকা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২
এসএনএইচ/সম্পাদনা: জনি সাহা, নিউজরুম এডিটর