৭ জ্যৈষ্ঠ ১৪২০, মঙ্গলবার মে ২১, ২০১৩ ৭:০৭ পিএম BDST banglanew24
18 Feb 2013   06:26:34 PM   Monday BdST
E-mail this

‘৪২ বছর ধরেই বিচারের দাবি করছি’


উর্মি মাহাবুব, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
‘৪২ বছর ধরেই বিচারের দাবি করছি’
ছবি: সবিতা রহমান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গণজাগরণ চত্বর থেকে: স্বাধীনতার পর ৪২ বছর ধরে রাজাকারদের বিচারের দাবি জানিয়ে আসছেন বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও অভিনেতা তারিক আনাম খান।

শাহবাগ প্রজন্ম চত্বরে রাজাকারের ফাঁসির দাবিতে যে গণআন্দোলন চলছে তাতে একাত্মতা ঘোষণা করতে এসে সোমবার এ কথা বলেন তিনি।

তারিক আনাম বলেন, “৭১-এ এদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, স্বাধীনতার পর থেকে ৪২ বছর ধরে বিচারের জন্য যুদ্ধ করে আসছি। আমরা নানা নাটক, সিনেমা, গান, কবিতার মাধ্যমে রাজাকারদের ফাঁসির দাবি করে আসছিলাম। কিন্তু তার পরেও আমরা বিচার পাইনি। এবার যখন বিচার শুরু হয়, তখন আশায় বুক বেঁধেছিলাম। কাদের মোল্লার রায়ের পর আমরা হতাশ হয়েছিলাম। কিন্তু তরুণদের এ গণআন্দোলন আবার পুরো জাতিকে আশান্বিত করেছে।”

তিনি বলেন, “আগেও যেমন রাজাকারদের ফাঁসি চেয়েছি, এবারো আমরা এই আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করছি। তরুণদের পাশে আমাদের সব সময় পাবেন। আমরা চাই, তরুণদের জয়জয়কার আকাশে-বাতাসে ছড়িয়ে যাক।”

প্রজন্ম চত্বরের আন্দোলনে রাজাকার নামক পাপ ধুয়ে যাবে বলেও মনে করেন তারিক আনাম।
কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের গণজাগরণ চত্বরের গণআন্দোলনের সোমবার ১৪তম দিন। এ আন্দোলনের ঢেউ দেশের সীমানা ছাড়িয়ে পৌঁছে গেছে প্রবাসেও। নানা শ্রেণি-পেশার মানুষ এ দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করছেন। প্রতিদিনই বাড়ছে এ গণজোয়ারে আসা মানুষের সংখ্যা।

কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায় প্রত্যাখ্যান করে গত ৫ ফেব্রুয়ারি বিকেলে শাহবাগ মোড়ে এ বিক্ষোভের সূচনা করে ব্লগার ও অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম। এরপর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এ গণআন্দোলনে যোগ দেন। গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় মহাসমাবেশ। ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় জাগরণ সমাবেশ। উভয় সমাবেশেই যোগ দেয় লাখো জনতা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ লড়াই চলবে বলেও ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৩
ইউএম/ সম্পাদনা: আসিফ আজিজ, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share

সংশ্লিষ্ট খবর


গণজাগরণ মঞ্চের ব্যানারে হরতাল বিরোধী মিছিল

১৮ ফেব্রুয়ারি ২০১৩


REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান