টোকিও (জাপান) থেকে: মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার রায় প্রত্যাখ্যান, রায় পুনর্বিবেচনা ও ফাঁসির দাবি এবং বিচারাধীন যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে টোকিওতে সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
রোববার বিকেল সাড়ে ৪টায় শহীদ মিনারের সামনে এ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
কনকনে শীত উপেক্ষা করে এদিন বিকেলে শতাধিক প্রবাসী দূর-দূরান্ত থেকে সমাবেশে হাজির হন।
প্রবাসী মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম জাপান’র সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ অনুষ্ঠানের সূচনা বক্তব্যে বলেন, "বাংলাদেশকে রাজাকারমুক্ত করবো -এটাই আমাদের একমাত্র প্রতিজ্ঞা। আজকে আমরা এই প্রতিজ্ঞার দীপ্ত আলোকে টোকিওর ইকেবুকুরোর শহীদ মিনারের সামনে সমবেত হয়েছি।”
এসময় উপস্থিত প্রবাসীরা স্লোগান স্লোগানে মুখরিত করে তোলেন পুরো শহীদ মিনার প্রাঙ্গণ।
তিনি আয়োজকদের পক্ষ থেকে নানা ব্যস্ততার মাঝেও সবাইকে সমাবেশে অংশগ্রহণের জন্যে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রবাসীদের পাশাপাশি বিদেশিরাও সমাবেশে উপস্থিত ছিলেন।
সমাবেশে পিছিয়ে ছিলোনা শিশুরাও। তাদের হাতেও ছিলো যুদ্ধাপরাধীদের বিচার দাবি সংবলিত নানা প্ল্যাকার্ড।
কোনো রাজনৈতিক ব্যানারে নয়, দল-মত নির্বিশেষে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ সর্বস্তরের প্রবাসী বাঙালিরা সেখানে একটাই দাবি- ‘যে কোনো মূল্যে অনতিবিলম্বে রাজাকারের ফাঁসির দাবি’তে উপস্থিত ছিলেন।
উল্লেখিত সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-স্বরলিপি কালচারাল একাডেমির সম্মানিত উপদেষ্টা মুন্সী আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সভাপতি ছালেহ মো. আরিফ, জাতীয় পার্টি -জাপানের সাধারণ সম্পাদক নাবী উল্লাহ আসিফ, পদ্মা ফুডস লিমিটেডের কর্ণধার বাদল চাকলাদার, বৈশাখী মেলা কমিটির প্রধান সমন্বয়ক ড. শেখ আলীমুজ্জামান, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার সাধারণ সম্পাদক খন্দকার আসলাম হীরা, সাংবাদিক কাজী ইনসানুল হক, সার্বজনীন পূজা কমিটির সভাপতি সুখেন ব্রহ্ম, বাংলাদেশ আওয়ামী লীগ জাপান শাখার প্রাক্তন সভাপতি কাজী মাহফুজুল হক লাল, বাংলাদেশ বুড্ডিস্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি অজিত বড়ুয়া, প্রবাসী কণ্ঠশিল্পী রওনক জাহান, বিশিষ্ট আওয়ামী সংগঠক এম এ বাসিত, যুবলীগ জাপান শাখার সাধারণ সম্পাদক বি.এম.শাহজাহান, আওয়ামী লীগ নেতা হারুনুর রশীদ, সংগঠক জাকির জোয়ার্দার, আওয়ামী লীগ নেতা মাসুদুর রহমান, লিঙ্কার্স ট্যুরের সত্বাধিকারী আব্দুর রাজ্জাক, উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠির সম্মানিত সদস্য বিমান কুমার পোদ্দার, যুবলীগ জাপান শাখার নেতা আকতার হাওলাদার, লেখক শরাফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মোল্লা ওহিদুল ইসলাম, দেশ-বিদেশ ওয়েব পোর্টালের সম্পাদক তপন কুমার পাল, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরাম, জাপান`র সভাপতি সজল বড়ুয়া, দশদিক এর নির্বাহী সম্পাদক গোলাম মাসুম, কবি মুকুল মুস্তাফিজ, কমিউনিটি নিউজ এর সম্পাদক জেড এম আবুসিনা, আবৃত্তিকার জুয়েল আহসান কামরুল, আলোচিত কবি মঈনুল ইসলাম মিল্টন, সাপ্তাহিক এর টোকিও প্রতিনিধি রাহমান মনি, সংগঠক হোসাইন মুনির, সংস্কৃতি কর্মী বেলায়েত হোসেন তুহিন, বিবেকবার্তা সম্পাদক পি আর প্লাসিড, সংস্কৃতি কর্মী নারমিন হক, বৈশাখী মেলা কমিটির সমন্বয়ক নাসিমুস সালেহীন, সুপরিচিত কন্ঠ শিল্পী তানিয়া ইসলাম মিথুন, জাতীয় পার্টি জাপান শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিরুপাক্ষ বড়ুয়া, টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি`র গবেষক রুবেল দাশ, মুরাতা তোমোমি প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৩
সম্পাদনা: মীর সানজিদা আলম, নিউজরুম এডিটর