৯ জ্যৈষ্ঠ ১৪২০, বৃহস্পতিবার মে ২৩, ২০১৩ ৭:৫৬ পিএম BDST banglanew24
30 Sep 2011   10:27:23 PM   Friday BdST
E-mail this

আপত্তিকর দৃশ্য ধারণের অভিযোগে পারসোনার সিসি ক্যামেরা জব্দ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপত্তিকর দৃশ্য ধারণের অভিযোগে পারসোনার সিসি ক্যামেরা জব্দ

ঢাকা: রাজধানীর বনানীতে পারসোনা বিউটি পার্লারে অভিযান চালিয়ে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করছে পুলিশ।

ওই বিউটি পার্লারের এক খদ্দেরের অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাত ৮টার দিকে এ অভিযান চালায় গুলশান থানাপুলিশ।

এ ব্যাপারে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রহমান বাংলানিউজকে জানান, ওই বিউটি পার্লারে ক্লোজ সার্কিট ক্যামেরা দিয়ে আপত্তিকর দৃশ্য ধারণ করা হয়েছে, পার্লারের আসা একজন নারীর এমন অভিযোগ পেয়েই অভিযান চালান তারা।

তিনি জানান, বনানীর ১১ নম্বর রোডের ওই বিউটি পার্লারে অভিযান চালিয়ে একটি ক্লোজ সার্কিট ক্যামেরা ও কম্পিউটার হার্ডডিস্ক জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এতে কোনো আপত্তিকর কিছু আছে কি না তা পরীক্ষা করে দেখা হবে ।

তেমন কিছু পাওয়া গেলে, পারসোনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

জব্দ করা সিসি ক্যামেরা ও হার্ডডিস্ক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য রাখা ছিল বলে বিউটি পার্লার কর্তৃপক্ষ দাবি করেছে বলেও জানান মাসুদ রাহমান ।

অভিযোগকারী একজন নারী চিকিৎসক। তিনি জানান শুক্রবার সন্ধ্যায় তিনি পারসোনার বনানী শাখায় স্পা করাতে যান। সেখানে একটি কক্ষে পোশাক পরিবর্তন করেন। এক পর্যায়ে তিনি ওই কক্ষে একটি গোপণ ক্যামেরা দেখতে পান। এ ব্যাপারে জানতে চাইলে কর্তৃপক্ষ সুনির্দিষ্ট কোনো উত্তর দিতে পারেনি। এ অবস্থায় ওই চিকিৎসক তার ব্যাবসায়ী স্বামী খবর দেন। তিনি ঘটনাস্থলে গেলে কর্তৃপক্ষের সঙ্গে তাদের ব্যাপক হট্টগোল হয়। প্রায় দুই ঘণ্টা সে হট্টগোল চলার পর গুলশান থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, পারসোনা বিউটি পার্লারের স্বত্বাধিকারী বিউটিশিয়ান কানিজ আলমাস খান বাংলানিউজকে টেলিফোন করে জানান, একজন ইলেক্ট্রিশিয়ানের ভুলের কারনে সিসি ক্যামেরাটি সামান্য ঘুরে যায় ফলে এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটে ।

অনিচ্ছাকৃত এই ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন কানিজ আলমাস খান।

বাংলাদেশ সময়: ২২১১ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান