৮ জ্যৈষ্ঠ ১৪২০, বুধবার মে ২২, ২০১৩ ৮:২৬ এএম BDST banglanew24
15 Oct 2012   01:43:22 PM   Monday BdST
E-mail this

৯০০ টাকায় থ্রিজি সিম


সাব্বিন হাসান, আইসিটি এডিটর
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
৯০০ টাকায় থ্রিজি সিম

দেশে এখন থ্রিজি প্রযুক্তির উন্মাদনা। সবাই থ্রিজির সুবিধা পেতে আগ্রহী। কিন্তু টেলিটক সিম ছাড়া আপাতত আর কোনো বিকল্প নেই এ সেবা পাওয়ার। এদিকে ৯০০ টাকায় থ্রিজি সিম বিক্রি শুরু হয়েছে। টেলিটক সূত্র এ তথ্য দিয়েছে।

অন্য অপারেটরের গ্রাহকেরা ৯০০ টাকার বিনিময়ে নতুন টেলিটক থ্রিজি সিম কিনলে সঙ্গে পাচ্ছেন ১ হাজার মিনিট টকটাইম। এর মধ্যে ৫০০ মিনিট অডিও। আর অবশিষ্ট ৫০০ মিনিট ভিডিও কলের জন্য প্রযোজ্য। আছে ১ হাজার এসএমএস ফ্রি। প্যাকেজে আরো আছে ১ জিবি ইন্টারনেট উপভোগের বাড়তি সুবিধা।

থ্রিজি প্রযুক্তির এ সিম ভয়েস কল, মোবাইল টিভি এবং দ্রুত গতির ইন্টারনেট সুবিধা দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে। আরো আছে ভিডিও স্ট্রিমিং, রিয়েল টাইম ইন্টারঅ্যাকটিভ গেমিং, মিউজিক, অডিও চ্যাটিং, সামাজিক যোগাযোগ সাইটে নিরবিচ্ছিন্ন সংযোগ ছাড়াও বিভিন্ন গতির রিয়েল টাইম ইন্টারনেট স্পিড।

এ মুহূর্তে ঢাকা সিটির ৮টি কাস্টমার কেয়ার সেন্টার, ২৫টি টেলিটক সার্র্ভিস পয়েন্ট এবং ৩ হাজার টেলিটক থ্রিজি ব্যানার চিহ্নিত মোবাইলের দোকানে থ্রিজি সিম পাওয়া যাচ্ছে। তবে পুরনো টেলিটক গ্রাহকদের জন্য এ সেবা পাওয়ার এখনো কোনো সুনির্দিষ্ট পদ্ধতির কথা জানানো হয়নি।

ইন্টারনেট ডাটা প্ল্যানে আছে ৫১২ কেবিডিএস গতির ৩টি প্যাকেজ। ১ জিবির ১০ দিনের মেয়াদে ২০০ টাকা, ২ জিবির ৩০ দিনের মেয়াদে ৫০০ টাকা এবং ১০ জিবির ৩০ দিনের মেয়াদে ১ হাজার টাকা সেবাব্যয় নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা (১২৩৪) নম্বরে কল করে আরো সুনির্দিষ্ট তথ্য পাবেন। এ ছাড়াও (www.teletalk.com.bd) এ সাইটে তথ্য দেওয়া আছে। এমনটাই জানাচ্ছে টেলিটক সূত্র।

বাংলাদেশ সময় ১৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

তথ্যপ্রযুক্তি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান