১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৪৮ এএম BDST banglanew24
17 Feb 2013   09:58:13 PM   Sunday BdST
E-mail this

সিরিয়ায় নিজের কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে ইরান


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সিরিয়ায় নিজের কমান্ডার হত্যার প্রতিশোধ নেবে ইরান

ঢাকা: সিরিয়ায় নিজ দেশের রেভ্যুলেশনারি গার্ডেসের কমান্ডার হত্যার প্রতিশোধ ইরান শিগগিরই নেবে বলে জানিয়েছে। দেশটির সর্বাধিনায়ক আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার ইসরায়েলকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

বৃহস্পতিবার ইরান জানায়, তেহরানের মিত্র প্রেসিডেন্ট বাসার আল-আসাদের বিরুদ্ধে লড়াইরত বিদ্রোহীরা ইরানের সামরিক কমান্ডার হেসাম খোশনেভিস ওরফে হাসান সাত্তারিকে হত্যা করে।
   
খোশনেভিস হত্যাকাণ্ডের বিস্তারিত এখনো জানা যায় নি।

কিন্তু বৃহস্পতিবার বৈরুত নিযুক্ত ইরানের দূত গাজানফার রোকনাবাদি কমান্ডার হত্যাকাণ্ড ও ইসরায়েলের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করেন।

খামেনির অভিজাত কুদস বাহিনীর গার্ড প্রতিনিধি আলী সিরাজি শুক্রবার সন্ধ্যায় জানান, শুধু খোশনেভিসের হত্যাকাণ্ডই ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পদক্ষেপ নেওয়ার বিষয়টি জোড়ালো করছে।

শনিবার ইরানের একটি সংবাদমাধ্যমকে সিরাজি বলেন, “আমাদের শত্রুদের আরও জানা উচিত যে আমরা শিগগিরই ইসরায়েলিদের হাতে হাজ হাসানের (হেসাম খোশনেভিস) হত্যার প্রতিশোধ নেব এবং তারা এ ধরনের অপদার্থের মতো কাজ করে ইরানিদের দমাতে পারবে না।”

রেভ্যুলশানারি গার্ডসের গণমাধ্যম কার্যালয় থেকে চলতি সপ্তাহে জানানো হয়, দামেস্ক থেকে বৈরুতে যাওয়ার পথে দুষ্কৃতিকারীদের হাতে শহীদ হন খোশনেভিস।

খোশনেভিস ১৯৮০ সাল থেকে ১৯৮৮ পর্যন্ত ইরান ও ইরাকের যুদ্ধের সময় সামরিক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

তবে ইসরায়েল এই হত্যাকাণ্ড নিয়ে কোনো মন্তব্য করেনি।

ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি অব্যাহত রাখে তাহলে দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে ইসরায়েল। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রসহ তাদের মিত্র দেশগুলো অভিযোগ করে আসছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য পরমাণু কর্মসূচি চালাচ্ছে। কিন্তু তেহরান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তেহরানের দাবি, তাদের এ কর্মসূচি শান্তিপূর্ণ।

ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্র হিসেবে মনে করা হয়।

বাংলাদেশ সময়:   ঘণ্টা,ফেব্রুয়ারি ১৭,২০১৩
সম্পাদনা: সানজিদা সামরিন ও শরিফুল ইসলাম, নিউজরুম এডিটর, eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

আন্তর্জাতিক

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান