১১ জ্যৈষ্ঠ ১৪২০, শনিবার মে ২৫, ২০১৩ ১০:৩৪ এএম BDST banglanew24
05 Mar 2013   06:51:39 PM   Tuesday BdST
E-mail this

কলারোয়ায় ককটেল বিস্ফোরণে আহত আ’লীগ কর্মীর মৃত্যু


যশোর ও সাতক্ষীরা জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ কম্পাউন্ডে ককটেল বিস্ফোরণের ঘটনায় শুকুর আলী (৫৬) নামে এক আওয়ামী লীগ কর্মীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। শুকুর আলী কলারোয়া উপজেলার হাটুনিয়া গ্রামের বাসিন্দা।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক ফিরোজ আহমেদ স্বপন শুকুর আলীকে আওয়ামী লীগের কর্মী বলে দাবি করেছেন।

এর আগে দুপুর ১টার দিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টুর কার্যালয়ের সামনে দুর্বত্তরা এ ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে কমপক্ষে ৬ জন আহত হন।

আহতরা হলেন- কলারোয়ার হাটুনিয়ার শুকুর আলী, হেলাতলার আনসার আলী, জিয়াউর রহমান, বৈদ্যপুরের মৌফল হোসেন, শাকদহ’র আব্দুল আলীম, ঝিকরার বাবলু। আহতদের প্রথমে কলারোয়া পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের মধ্যে শুকুর আলী মারা যান।

এ বিষয়ে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শিকদার আক্কাস আলী বাংলানিউজকে জানান, ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন মারা গেছেন।

এরপর কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ৫/৬ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, মার্চ ০৫, ২০১৩
সম্পাদনা: প্রভাষ চৌধুরী ও শিমুল সুলতানা, নিউজরুম এডিটর-eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

জাতীয়

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান