৫ আষাঢ় ১৪২০, বুধবার জুন ১৯, ২০১৩ ১০:৪২ এএম BDST banglanew24
25 Jan 2013   10:50:01 PM   Friday BdST
E-mail this

মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ২


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
মাটিরাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে যুবক নিহত, গুলিবিদ্ধ ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার আলুটিলার বটতলী এলাকায় শুক্রবার রাতে সন্ত্রাসীদের গুলিতে ফারুক হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত ফারুক ময়মনসিংহের ফুলপুর উপজেলার বালিয়া এলাকার মো. মফিজের ছেলে। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন, নোয়াখালীর পশ্চিম লক্ষীপুর এলাকার বজলুল আলীর ছেলে আবুল হোসেন (৫৫) ও মাটিরাঙ্গার তবলছড়ির আবদুল রহমানের ছেলে মো. শাহজাহান (৩০)। তাদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

হতাহতরা সবাই মাটিরাঙ্গার আলুটিলার বটতলী এলাকায় ভাই ভাই ব্রিক ফিল্ড নামক ইটভাটার কর্মচারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মাটিরাঙ্গার আলুটিলার বটতলী এলাকায় ভাই ভাই ব্রিক ফিল্ডে ১০-১৫ জনের সশস্ত্র একদল সন্ত্রাসী চাঁদার জন্য আসে। তারা ওই ইটভাটার ম্যানেজারকে না পেয়ে কথাকাটির এক পর্যায়ে শ্রমিকদের ওপর গুলি করে পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই ফারুক নিহত হন। একই ঘটনায় আরো দুইজন গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যান।

মাটিরাঙ্গা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সব্ব সাচি নাথ জানান, নিহত ফারুকের শরীরের বুকের বাম দিকে এবং পেটে দুটি গুলি লাগে। আর গুলিবিদ্ধ আবুল হোসেনের পেটে ও হাতে দু’টি এবং শাহজাহানের বাম হাতে একটি করে গুলি লাগে বলে জানান তিনি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে এই ঘটনার সঙ্গে পাহাড়ি সন্ত্রাসীরা জড়িত বলে জানা গেছে।

এদিকে ঘটনার পর থেকে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। মাঠে সেনাবাহিনী রয়েছে বলেও জানা গেছে।

বাংলাদেশ সময়: ২২৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৩
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
banglanews24 All Apps
RehabHousing.com

জাতীয়

8877
IIMEJ
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান