৫ জ্যৈষ্ঠ ১৪২০, রবিবার মে ১৯, ২০১৩ ৪:৫৯ পিএম BDST banglanew24
10 May 2012   09:27:46 PM   Thursday BdST
E-mail this

ডেল্টা লাইফের চেয়ারম্যানের বিষয়ে জানতে চেয়েছে আইডিআরএ


এইচ এম মুর্তুজা, স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেল্টা লাইফের চেয়ারম্যানের সৈয়দ মোয়াজ্জেম হুসাইন পদত্যাগের পরও অবৈধভাবে দায়িত্ব পালন করছেন, এমন অভিযোগের বিষয়ে জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

আইডিআরএ চেয়ারম্যান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আইডিআরএ যুগপৎ পরিচালক অর্থাৎ একই সঙ্গে ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক রয়েছেন এমন পরিচালকদের শুধু এক ধরনের প্রতিষ্ঠানের পরিচালক থেকে অন্য প্রতিষ্ঠান থেকে পদত্যাগের নির্দেশনা প্রদান করেন। এর ভিত্তিতে কোম্পানির পক্ষ থেকে সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ডেল্টা লাইফের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন, এমন তথ্য দেওয়া হয় আইডিআরএকে।

কিন্তু গত ১৯ মার্চ মোয়াজ্জেম হুসাইন ডেল্টা লাইফ থেকে তার পদত্যাগের বিষয়টি গোপন করে আইডিআরএর সার্কুলারের স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন। হাইকোর্ট ডিভিশনের বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি এম ফারুকের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ তার আবেদন মঞ্জুর করেন। এর পর সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল চেম্বার জজ আদালতে হাইকোর্টের আদেশের ওপর স্থগিতাদেশ চেয়ে আপিল করেন। এর পরিপ্রেক্ষিত চেম্বার জজ গত ৮ এপ্রিল হাইকোর্টের আদেশ স্থগিত করেন। এতে আইডিআরএর নির্দেশনা বলবৎ হয় অর্থাৎ যুগপৎ পরিচালক হিসেবে কেউ দায়িত্ব পালন করতে পারবে না।

প্রাপ্ত তথ্যমতে, ডেল্টা লাইফের সর্বোচ্চ শেয়ারধারী পরিচালক মনজুরুর রহমান সম্প্রতি এক অভিযোগপত্রে আইডিআরএকে জানায়, সৈয়দ মোয়াজ্জেম হুসাইন ডেল্টা লাইফ থেকে পদত্যাগের পরও অবৈধভাবে ডেল্টা লাইফের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।

মনজুরুর রহমান তার অভিযোগে আরো বলেন, সম্প্রতি কোম্পানির বোর্ডসভায় তিনি মোয়াজ্জেম হুসাইনকে বার বার কোম্পানির বোর্ডসভার সভাপতিত্ব না করতে অনুরোধ করেন। একই সঙ্গে যেহেতু তিনি আর কোম্পানির চেয়ারপারসনের পদে নেই, সুতরাং কোম্পানির বোর্ডের সভাপতিত্ব করার কোনো অধিকার তার নেই বলে ওই সময় জানান তিনি। কিন্তু এরপরও মোয়াজ্জেম হুসাইন কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন।
 
কোম্পানির পরিচালক মনজুরুর রহমানের এমন অভিযোগের ভিত্তিতে সার্বিক অবস্থা জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দেয় আইডিআরএ। কিন্তু কোনো নির্দিষ্ট ব্যক্তির কাছে চেয়ারম্যান নিয়ে সমস্যার কথা জানতে চাওয়া হয়েছে কি-না এমন তথ্য জানতে চাওয়া হলে, তা বলেননি বলে জানান আইডিআরএ চেয়ারম্যান এম শেফাক আহমেদ।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মে ১০, ২০১২
এইচএমএম/সম্পাদনা: আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Bookmark and Share
REVE Systems
VISA Center Inc
Holy Hajj BD
RehabHousing.com

অর্থনীতি

8877
Kaspersky Lab - Antivirus Software [ Bangladesh ]
বাংলানিউজটোয়েন্টিফোর.কম | এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com    বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন

বাংলায় লেখা হলে ইউনিকোডে পরিবর্তন করে ইমেইল করুন    কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত    একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান